ই-পেপার
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
জুনায়েদ সিদ্দিকী
১৭ অগাস্ট ২০২৪, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে বেতন-বোনাস বৃদ্ধি করাসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সংবাদটি ই-পেপারে পড়ুন

অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই, জোর করে ওভারটাইম করানো বন্ধ করাসহ বেতন-বোনাস বৃদ্ধি করাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার শ্রমিকরা।

শনিবার বরিশাল নগরের রুপাতলী এলাকার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টোল প্লাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন জানান, রুপাতলীর গ্যাস্টারবাইন এলাকায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা লিমিটেডের কারখানা রয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে সে কারখানার শ্রমিকরা বরিশাল-ঢাকা মহাসড়কের শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলপ্লাজায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।তিনি জানান, এর মাঝে শ্রমিকদের বিক্ষোভের মুখে ও প্রশাসনের চাপে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন এবং বিক্ষোভকারীদের কারখানায় গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিষয়টি সমাধানের জন্য বলেন।

তবে বিক্ষোভকারীরা সড়কেই তাদের দাবিগুলোর বিষয়ে সমাধান চান। পরে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা পার্শ্ববর্তী একটি তেলের পাম্পে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনাস্থলে নেতারা রয়েছেন। এদিকে জেলা বাসদের সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী জানান, গত কয়েকদিন ধরে অপসোনিন অপসোনিন ফার্মা লিমিটেডের শ্রমিকরা তাদের অন্যায়ভাবে ছাঁটাই বন্ধ করাসহ ৯ দফা ন্যায্য দাবির কথা তুলে ধরছেন কর্তৃপক্ষের কাছে।

নগরের বগুরা রোডে অপসোনিন ফার্মার কারখানার শ্রমিকরা এর আগে ১৫ আগস্ট অবস্থান কর্মসূচিও পালন করেন। তবে দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষ কোনো ভূমিকা না রাখায় কোম্পানির সব কয়টি ইউনিটের শ্রমিকরা আজ সড়কে নেমেছে। এদিকে শ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মে ফিরবেন না।

তারা বলছেন, ন্যায্য দাবির কথা তুলে ধরলেই কোম্পানির কর্মকর্তারা তাদের চাকুরিচ্যুত করেন নয়তো নানানভাবে চাপে রাখেন। কিন্তু তারা বুঝতে চান না যে শ্রমিকের পরিশ্রমের কারণেই লাভের মুখ দেখছে কোম্পানি। সর্বশেষ গত ১৫ আগস্ট অবস্থান কর্মসূচি পালন করতে গেলে শ্রমিকদের দাবি মানার কথা না বলে ভয়ভীতি দেখাতে শুরু করেন।

এদিকে শ্রমিকদের হুমকি ও হয়রানির প্রতিবাদ জানিয়ে ওইদিন রাতেই বিবৃতি দিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক ও দপ্তর সম্পাদক শহিদুল ইসলামসহ নেতারা।

নেতারা বলেন, ন্যায্য দাবিতে আন্দোলন করা প্রত্যেক মানুষের সাংবিধানিক অধিকার। আন্দোলনের মধ্য দিয়েই বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। বৈষম্য বিলোপের প্রতিশ্রুতি দিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের আমলে যদি শ্রমিকের ন্যায্য আন্দোলনের ওপরে হয়রানি করা হয় সেটা অত্যন্ত দুঃখজনক।

নেতারা অবিলম্বে অপসোনিন ফার্মার শ্রমিকদের ওপর সব হয়রানি বন্ধ করার দাবি জানান এবং শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া আহ্বান জানান। তবে দাবিগুলো এবং শ্রমিক বিক্ষোভের বিষয়ে এ পর্যন্ত কোম্পানির কোন কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। তবে তারা বলেছেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ নয়, মানুষের জন্য কাজ করাই শাকিল রনির পরিচয়

১

নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত

২

বিএম কলেজের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হুইপ’র

৩

শ্রমিক অসন্তোষ নিয়ে প্রধানমন্ত্রী: বেহেশতের টিকিট বিক্রেতাদের মাধ্যমে পলাতকরা অর্থ সরবরাহ করছে

৪

পিরোজপুরের ট্রলার ডুবে শিশু নিহত, ১৮ ঘন্টায়ও খোঁজ মেলেনি মায়ের

৫

বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

৬

দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

৭

লোকদেখানো নয়, নীরবে মানুষের পাশে, ঝালকাঠির মানবিক মুখ আবির হোসেন রানা

৮

বিএম কলেজে চিকিৎসা খাতে ফি আদায় করলেও প্রাথমিক চিকিৎসা মেলে না

৯

বিএম কলেজে সিসা দূষণ প্রতিরোধে আইসিডিডিআর,বি’র সচেতনতামূলক কর্মসূচি

১০

বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১১

যথাযথ মর্যাদার সাথে বরিশালে বিশ্ব মান দিবস উদযাপিত

১২

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে ববির অধীনে নেওয়ার উদ্যোগ

১৩

স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মোবাইল টাওয়ারে যুবক

১৪

শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

১৫

সমালোচনার মুখে শিক্ষকের পা ধরে ক্ষমা চাইলেন সেই শিক্ষার্থী

১৬

ববিতে মালামাল সরবরাহ ছাড়াই ঠিকাদারের নামে ১৫ লাখ টাকার চেক ইস্যু

১৭

বরিশাল নগরীর পরিচ্ছন্নতায় ৫০ ভ্যান বক্স ও ৩০ হ্যান্ড ট্রলি বিতরণ

১৮

বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ

১৯

নলছিটি থেকে রাষ্ট্রীয় স্বীকৃতির মঞ্চে খালেদ সাইফুল্লাহ

২০