ডেস্ক রিপোর্ট
৮ এপ্রিল ২০২৪, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে সংঘর্ষ থামাতে গিয়ে তিন নারী পুলিশ হামলার শিকার, গ্রেফতার ২

জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন নারী পুলিশ কনস্টেবল। এই ঘটনায় দুজনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। পাশাপাশি সরকারি কাজে বাধা এবং হামলার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় আটক দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এরা হলেন- রূপাতলি গ্যাস্টারবাইন এলাকার আব্দুল জলিলের ছেলে মাহামুদুল হাসান ও মৃত মামুন হাওলাদারের ছেলে মাইনুল ইসলাম।

এর আগে শনিবার বিকেলে নগরীর রূপাতলি গ্যাস্টারবাইন এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানান, কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ আল বারী।

তিনি জানান, ‘ওই এলাকায় রিয়াজ ও তানিয়া গ্রুপের সাথে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল যায় পুলিশের একটি টিম। এসময় তানিয়া গ্রুপের হামলায় তিন নারী পুলিশ সদস্য আহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি পুলিশের একাধিক টিম। তারা গিয়ে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে। তাছাড়া ঘটনাস্থল থেকে হামলাকারী দুজনকে আটক করা হয়।

তাছাড়া ঘটনার রাতেই সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগ এনে মডেল থানায় মামলা করেন পুলিশের এসআই মাইনুল ইসলাম। তিনি বলেন, ‘পুলিশ দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করে। সেখানে হঠাৎ করেই এক গ্রুপ পুলিশের নারী সদস্যদের ওপর হামলা করে।

কোতোয়ালি মডেল অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক বলেন, ‘জমিজমার বিরোধ নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে তিন নারী পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। এঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১০

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১১

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৩

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৪

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৫

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৬

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৭

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৮

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৯

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০