মশিউর রহমান তাসনিম, বরিশাল।
১৫ জুলাই ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল থেকে হারিয়ে যাওয়া ৬ বছরের শিশুকে উদ্ধার করলো নৌ-বাহিনী 

নৌ-বাহিনী কর্তৃক মোসাঃ রেহানা (০৬) নামক হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড দমন এবং যেকোনো জনহিতমূলক কাজে সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ নৌ-বাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার (১৩-০৭-২০২৫) দুপুর ৩ টায় নৌ-বাহিনী কন্টিনজেন্ট ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় টহল প্রদানকালে মোসাঃ রেহেনা(০৬) নামক হারিয়ে যাওয়া একটি বাচ্চা শিশুকে পাওয়া যায়। পরবর্তীতে খোজ নিয়ে দেখা যায় শিশুটির বাসা বরিশাল সদরের কাশিপুর এলাকার তেতুলতলা নামক জায়গায়।

নৌ-বাহিনী টহলদল কর্তৃক উক্ত শিশুটিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করে জানতে পারে যে, সে বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডস্থ কাশিপুর তেতুলতলা নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী। উক্ত তথ্যের উপর ভিত্তি করে নৌগোয়েন্দা তৎপরতায় দ্রুত শিশুটির বাসার ঠিকানা এবং পরিবারকে খুজে পাওয়া সম্ভব হয়। স্থানীয় প্রতিনিধির সাথে ভিডিও কলের মাধ্যমে শিশুটির মায়ের সাথে কথা বলে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরবর্তীতে, শিশুটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে একই দিন বিকাল ৪ টায় সাঃ লেঃ মাহাবুবুর রহমান, (এক্স), বিএন (পি নং ৪০০৪) এর ০৪ সদস্যের একটি নৌ-বাহিনীর দল ভেদুরিয়া হতে এম এল দিপু লঞ্চ যোগে বরিশালের উদ্দেশ্যে গমন করে। অতঃপর, আজ রাত ৮:১০ ঘটিকায় বরিশাল মহানগরীর বিমানবন্দর থানা পুলিশের উপস্থিতিতে হারিয়ে যাওয়া বাচ্চা শিশুটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। সন্তানকে কাছে পেয়ে পরিবারের সদস্যরা আবেগ আপ্লুত হয়ে পরে এবং বাংলাদেশ নৌবাহিনীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌ-বাহিনী নিজস্ব দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান এবং যেকোনো জনহিতমূলক কাজে সহযোগিতা প্রদানের জন্য অভিযান ও টহল অব্যাহত রাখবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০