ববি প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৫, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আরিফ; সম্পাদক উবাইদা

বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাস ও দৈনিক মানবজমিন পত্রিকার ববি প্রতিনিধি আরিফ হোসাইন এবং সাধারণ সম্পাদক দৈনিক সংগ্রাম পত্রিকার ববি সংবাদদাতা মোঃ আবু উবাইদা।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এবং সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে (কণ্ঠভোট) আগামী ১ বছরের জন্য (২০২৫-২৬) ১১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদিত হয়। ববি প্রেসক্লাবের উপদেষ্টামণ্ডলী, সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস রিলিজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

কমিটির অন্যান্য পদে রয়েছে সহ-সভাপতি হিসেবে নওরিন নুর তিষা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম নিওন, সাংগঠনিক সম্পাদক পদে ডালিয়া হালদার, কোষাধ্যক্ষ পদে আবির হোসেন ওমর, দপ্তর সম্পাদক পদে সাইফুল, প্রচার সম্পাদক পদে সিয়াম, গ্রন্থগার সম্পাদক পদে শিমু আক্তার নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল কাদের জীবন ও তাহসিন সারাকে নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি মো. আরিফ হোসাইন বলেন,”অন্যায় ও অপরাধের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অর্জন সকলের কাছে তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে পাশে থাকবো। এছাড়া শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চায় এক অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে ববি প্রেস ক্লাব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আবু উবাইদা জানান, “বস্তুনিষ্ঠ সংবাদ হোক আগামির প্রতিশ্রুতি। সকলকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিবো ববি প্রেস ক্লাবকে। কোনো উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তির কাছে আমি সহ আমার সংগঠন কখনো মাথানত করবে না।”

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF