আবু উবাইদা, ববি প্রতিনিধি
১৪ জানুয়ারী ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিপন্ন ‘বৈলাম’ বৃক্ষ রোপণ: ৬৪ জেলায় অভিযানের মাইলফলক

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রাঙ্গণে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে রোপণ করা হলো দেশের অন্যতম বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ ‘বৈলাম’। বুধবার সকালে ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা’—এর আয়োজনে এই তাৎপর্যপূর্ণ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট পরিবেশকর্মী ও দুইবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব মাহবুবুল ইসলাম পলাশের উদ্যোগে এই রোপণের মাধ্যমে দেশের ৫১তম জেলা হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতীকী বৃক্ষরোপণ অভিযানের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।

বৈলাম বাংলাদেশের অন্যতম দীর্ঘকায় বৃক্ষ, যা প্রায় ২০০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে দেশে মাত্র ৪০–৪৫টি পরিণত বৈলাম গাছ অবশিষ্ট আছে বলে ধারণা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বন্যপ্রাণীর আশ্রয়স্থল হিসেবে এই গাছের গুরুত্ব অপরিসীম।

বরিশাল ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট কনজারভেশন সোসাইটির সাধারণ সম্পাদক নাইমুর রহমান সজীব বলেন, “বৈলাম গাছ আমাদের বাস্তুসংস্থানের একটি নীরব স্তম্ভ। আজ এই ঐতিহ্যবাহী গাছটি রোপণের মাধ্যমে আমরা প্রজাতি সংরক্ষণে একটি বড় পদক্ষেপ নিলাম।”

কর্মসূচিতে নেতৃত্বদানকারী মাহবুবুল ইসলাম পলাশ বলেন,“গাছ লাগানোই শেষ নয়, গাছ বাঁচানোই আমাদের মূল লক্ষ্য। আমি চাই দেশের বিশ্ববিদ্যালয়গুলো পরিবেশ সচেতনতার একেকটি কেন্দ্র হয়ে উঠুক।”

উল্লেখ্য যে, গত ২৫ বছরে তিনি সারাদেশে প্রায় ১ লক্ষ ৩০ হাজার বৃক্ষ রোপণ করেছেন। তার লক্ষ্য দেশের ৬৪ জেলাতেই এই সবুজ বিপ্লব ছড়িয়ে দেওয়া।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১০

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

১১

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

১২

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১৩

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১৪

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৬

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৭

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৮

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৯

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

২০
📰 পুরো পাতায় পড়ুনPDF