ডেস্ক রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৪, ২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাউফলে জমি দখলে বাধা দেওয়ায় ৫ জনকে পিটিয়ে জখম

পটুয়াখালী জেলার বাউফলে জমি দখলে বাধা দেওয়ায় জবরদখলকারীদের হামলায় ৫ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সাথে হামলাকারীরা জমি মালিকের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে গুড়িয়ে দিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গতো রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সূর্যমনী ইউনিয়নের নূরাইনপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নূরাইনপুর বাজারের উত্তর পাশে বাসিন্দা রূপসান বিবরে কাছ থেকে ১৮ শতাংশ জমি ক্রয় করেন সোহরাব হোসেন। এরমধ্যে ৩ শতাংশে ছোট একটি ঘর তুলে থাকেন এবং বাকি ১৫ শতাংশ ভোগ-দখলে রয়েছে। পাশের আরেকটি দাগের জমির মালিক মোকসেদ আলী খানের কাছ থেকে একই ইউনিেনের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিটন খান জমি ক্রয় করেন। কিন্তু লিটন খান ও তার সহযোগীরা তাদের ক্রয়কৃত জমি দখলের নামে সোহরাব হোসেনের ক্রয়করা জমি দখলের চেষ্টা চালাচ্ছেন দীর্ঘদিন ধরেই।

সোহরাব হোসেন খান বলেন, আমার দুঃসর্ম্পকের আত্মীয় রূপসান বিবির কাছ থেকে জমি কিনে ২০০৮ সালে সাবকবলা দলিল মূলে ভোগ দখল করে আসছি। আমার ক্রয় করা সেই জমি দখলের জন্য অনেকবার চেষ্টা চালায় লিটন ও তার সহযোগীরা। তারা দিনে দখল করতে না পেরে রোববার মাঝ রাতে দেশীয় অস্ত্র, দা, লাঠি নিয়ে এসে আমার জমিতে স্থাপনা নির্মাণের চেষ্টা চালায়। খবর পেয়ে আমার আত্মীয় স্বজন দখলে বাধা দিলে তারা বেদম মারধর করে আমাদের ৫/৬ জনকে আহত করেন। আমরা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

তিনি বলেন, ওরা যে জমি দাবী করে তা ২০২০ সালের দলিলমূলে। ওদের জমির দাতা আমার আমার জমির দাতা এক নয়। তারপরও ওরা আমার জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে ২০২৩ সালের ৩০ অক্টোবর রাতেও হামলা চালায়। সেই ঘটনায় মামলা চলছে। মূলত হামলাকারীরা এলাকার একটি সংঘবদ্ধ চক্র। তারা দীর্ঘদিন ধরেই আমাদের জমি জবরদখল করার পরিকল্পনা করে আসছে। হামলাকারীদের মধ্যে দুজন সাবেক সেনা সদস্য আছেন। তারা অবসরে গেলেও জবরদখলে ক্ষমতা প্রয়োগ করেন। আমাদের খুন-জখমের ভয় দেখান। ওদের কারনে আমরা ভীত-সন্ত্রস্ত অবস্থায় আছি।

আহতরা হলেন একই এলাকার আল আমিন, জাকির খান, শিফাত, মামুন, মেহেদী হাসান সাগর।

জাকির খান বলেন, এর আগেও অনেকবার লিটন, বাবুল, কালাম তাদের সহযোগী নিয়ে এসে আমাদের মারধর করে গেছেন। ১৪ তারিখ রাতেও আমাদের মারধর করেছে। আমরা তাদের বলেছি, তোমরা জমি পেলে নিয়ে নাও। কিন্তু রাতের আধারে দখলের চেষ্টা করছো। ওরা যার কাছ থেকে জমি কিনেছে তার দাগ-খতিয়ান অনুসারে জমি বুঝে নিবে। আমাদের জমি দখলের চেষ্টা চালাবে কেন। হামলা করে ওরা আমাদের দোকানপাট ভেঙে ফেলেছে।

আহতদের সূত্রে জানা গেছে, লিটন খান, বাবুল খান, কালাম খান, জেসমিন আক্তার, মাসুম, পারভেজ, আলম মোল্লার নেতৃত্বে ওই রাতে জমি দখলের নামে হামলা, মারধর ও দোকানপাট ভাংচুর করা হয়।

এ বিষয়ে লিটন খান স্বীকার করেন, ১৯৬৭ সালের মূল দলিলমূলে ২০২০ সালে মোকসেদ আলী খানের কাছ থেকে সে জমি কিনেছে। তিনি বলেন, আমরা আমাদের জমিতে দখল নিতে গেলে সোহরাব খানের লোকজন বাধা দেন। এতে হাতাহাতি হয়েছে।

বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।##

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না – নৌপরিবহন উপদেষ্টা

বাবরি মসজিদ পুনর্নির্মাণ: একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির

৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

নিজ এলাকায় হেনস্থার শিকার “ব্যারিস্টার ফুয়াদ”

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক বরখাস্ত

বরিশালে বিএনপি নেতার ছু‘রি’কা’ঘা’তে জামায়াতকর্মী আহত

ভূমিকম্পে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় বরিশাল নগরী

শেখ রাসেল পরিষদের সদস্য বিল্লাল এবার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী

১০

ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১১

শেবাচিমে ২ বছরের শিশুকে অবহেলা! চিকিৎসার বদলে ইউটিউব দেখছিলেন ‘ইন্টার্ন’

১২

বরিশালে এইচআইভি সংক্রমণে নতুন উদ্বেগ: এক বছরে শনাক্ত ২০ জন, অর্ধেকই শিক্ষার্থী

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ম সমাবর্তন আয়োজনের লক্ষ্যে ৬ সদস্যের কমিটি গঠন

১৪

ববিতে নবীন শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং: ভুক্তভোগীর উপাচার্য বরাবর লিখিত অভিযোগ

১৫

ছাত্রসংসদের নাম জটিলতা নিরসনে ববিতে নিস্ফল বৈঠক

১৬

বরিশালে থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

১৭

দেশের সব ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ

১৮

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

১৯

বরিশালে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ডিসি

২০