ডেস্ক রিপোর্ট
৭ ডিসেম্বর ২০২৫, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবরি মসজিদ পুনর্নির্মাণ: একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির দিনে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় একই নামে একটি মসজিদ নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বেসরকারি উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর।

অনুষ্ঠানের মঞ্চ থেকে হুমায়ুন কবীর জানান, মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি একাই ৮০ কোটি টাকা অনুদান দেওয়ার অঙ্গীকার করেছেন। দাতা পরিচয় প্রকাশে অনিচ্ছুক থাকলেও আগামী এক মাসের মধ্যেই অর্থ প্রদান করবেন বলে জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯-এর খবরে বলা হয়েছে, বাবরি মসজিদ পুনর্নির্মাণের ঘোষণা ঘিরে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হলে বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। পরে আদালতের অনুমতি পাওয়ার পর কড়া নিরাপত্তার মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

হুমায়ুন কবীর জানান, পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে। এই অর্থ সম্পূর্ণভাবে সংখ্যালঘু মুসলমানদের অনুদান থেকেই সংগ্রহ করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, সরকারের কোনো আর্থিক সহায়তা নেওয়া হবে না, কারণ এতে ধর্মীয় স্থাপনার পবিত্রতা ক্ষুণ্ন হতে পারে।

বর্তমানে তাঁর কাছে ২৫ বিঘা জমি রয়েছে। ওই জমিতে শুধু মসজিদ নয়, ভবিষ্যতে ইসলামিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মুসাফিরখানা এবং হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং পুনর্নির্মাণ উদ্যোগ নেওয়ায় হুমায়ুন কবীরকে আগেই তৃণমূল কংগ্রেস থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, নির্বাচন সামনে রেখে এই উদ্যোগ তৃণমূলের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।

অন্যদিকে বিরোধী দলগুলো অভিযোগ তুলেছে, সংখ্যালঘু ভোটব্যাংককে সামনে রেখে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন হুমায়ুন কবীর। যদিও তৃণমূল কংগ্রেস দাবি করেছে, তিনি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক প্রচার চালাচ্ছেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF