বিএম কলেজ প্রতিনিধি।
২৭ অগাস্ট ২০২৬, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের তীব্র সমালোচনা ও বাধার মুখে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নন-ক্যাডার উপাধ্যক্ষ পদের পদায়ন আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। উপ-সচিব এ এস এম শাহরিয়ার জাহানের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২০ আগস্ট ২০২৬ তারিখের আদেশে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো: আবুল কালাম আজাদকে (১৬১২৩) বিএম কলেজের উপাধ্যক্ষ পদে বদলি/পদায়ন সংক্রান্ত আদেশের সংশ্লিষ্ট অংশটুকু প্রশাসনিক কারণে বাতিল করা হলো।

উল্লেখ্য, গত ২০ আগস্ট শিক্ষা ক্যাডারের কোনো কর্মকর্তাকে পদায়ন না করে ১০ শতাংশ কোটার (নন-ক্যাডার) অধ্যাপক মো: আবুল কালাম আজাদকে বিএম কলেজের উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। এই আদেশের পর পরই বিএম কলেজের বিসিএস ক্যাডার শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।

শিক্ষা ক্যাডারের মর্যাদা রক্ষা ও নন-ক্যাডার কর্মকর্তার পদায়নের প্রতিবাদে শিক্ষকেরা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি এবং পূর্ণাঙ্গ ‘কলম বিরতি’ পালন শুরু করেন। শিক্ষকদের এই অনড় অবস্থান ও বাধার মুখে অধ্যাপক আবুল কালাম আজাদ কয়েক দফা চেষ্টা করেও কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করতে ব্যর্থ হন।

আজ যোগদানের সর্বশেষ দিনেও অধ্যাপক আবুল কালাম আজাদ যোগদান করতে গেলে, তাকে সমর্থন দিয়ে তার বিভাগের শিক্ষার্থীরাও তার পাশে অবস্থান নেয়। অপরদিকে বিবিএস শিক্ষা ক্যাডার শিক্ষকরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে তার নিয়োগের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তাদের সমর্থন দেয় শিক্ষার্থীদের অপর একটি পক্ষ ।

এই নিয়ে দু’পক্ষের মাঝে প্রশাসনিক ভবনের সম্মুখে তুমুল তর্কবিতর্ক হয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। তার কিছুক্ষণ পরেই দুপুরে আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় আজ এই নিয়োগ আদেশটি বাতিল করে বিজ্ঞপ্তি প্রদান করে ।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১০

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১১

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৩

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৪

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৫

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৬

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৭

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৮

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৯

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০