Junaed siddiki
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএম কলেজে অবসরজনিত শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি ) কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

 

শুরুতেই পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের মধ্য দিয়ে আরম্ভ হয়ে অবসরপ্রাপ্ত শিক্ষককে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোরশেদা সুলতানার সভাপতিত্বে সহকারী অধ্যাপক হালিমা পারভিনের সঞ্চালনায় প্রধান বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো.আলআমিন সরোয়ার,সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বয়ক মো. আবুল কালাম আজাদ।

 

আরো উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আনিকা ও আব্দুল আলীম। প্রভাষক রিয়াজুল হক, নাসির উদ্দিন মিঞা, তালুকদার এনায়েত ও অত্র বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো.শাহ আলম হাওলাদার, প্রফেসর নুরুল আমিন, প্রফেসর শফিকুর রহামন ও বিএম কলজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী নজরুল ইসলাম ও অত্র বিভাগের শিক্ষার্থীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন, অর্থনীতি,সমাজবিজ্ঞান, ইতিহাসসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান প্রমুখ।

 

এ সময় আলোচকগণ কলেজের বিদায়ী শিক্ষকের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও বিদায়ী শিক্ষক নিজের অনুভূতি ব্যক্ত করেন।

সদ্য অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আমিনুল হক তার বক্তব্যে জানান, তিনি প্রথমে বেসরকারি কলেজে ১৯৯০ থেকে ১৯৯৬ এবং সরকারি কলেজে ১৯৯৬ থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। দীর্ঘ ৩৪ বছর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করিয়েছেন। বিএম কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২ হাজার সালে প্রভাষক পদে যোগদান করেন এবং চাকুরীর বিধিমোতাবেক ২০২৪ সালের (২৮ ফেব্রুয়ারি) অবসরে যাচ্ছেন।

 

অনুষ্ঠান শেষে উপহার প্রদান ও ফুলদিয়ে সাজানো গাড়ীতে করে শিক্ষক ও শিক্ষার্থীগণ তাকে নিজ বাড়িতে পৌঁছে দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রনি

হাদী ইস্যু: পুরো কুমিল্লা সীমান্তে বিজিবির নজরদারি

বরগুনার পুরাকাটা ফেরিঘাটে ছুরিকাঘাতে খেয়া মাঝি নিহত

বরিশাল-২ আসনে জামায়াত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

হাদিকে হামলায় সন্দেহভাজন যুবকের ছবি প্রকাশ

ওসমান হাদী’র গ্রামের বাড়িতে চুরি

আইসিইউতে ওসমান হাদি, অবস্থা অত্যন্ত গুরুতর: চিকিৎসক

পোস্টার ছাড়াই নির্বাচন করছেন তাসনিম জারা

ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের

গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু “সাজিদকে” জীবিত উদ্ধার

১০

১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন

১১

অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না – নৌপরিবহন উপদেষ্টা

১২

বাবরি মসজিদ পুনর্নির্মাণ: একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

১৩

ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির

১৪

৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

১৫

নিজ এলাকায় হেনস্থার শিকার “ব্যারিস্টার ফুয়াদ”

১৬

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

১৭

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক বরখাস্ত

১৮

বরিশালে বিএনপি নেতার ছু‘রি’কা’ঘা’তে জামায়াতকর্মী আহত

১৯

ভূমিকম্পে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় বরিশাল নগরী

২০