Junaed siddiki
১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএম কলেজে ১৭ ফেব্রুয়ারি থেকে তিন দিনের জীবনানন্দ মেলা

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার আয়োজন করছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠন।

 

আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মূল ভবন মাঠে এ মেলার উদ্বোধন করা হবে।

 

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলা। ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এ উপলক্ষে বিএম কলেজ কম্পাউন্ডে সংগঠনের কার্যালয়ে সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে উত্তরণ। এসময় জানানো হয়, রূপসী বাংলার এ কবিকে ধারণে উদ্বুদ্ধ করতে জীবনানন্দ মেলা হবে, যেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি থাকবে।

 

উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সুদিপ্ত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মন্ডলের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের আহ্বায়ক প্রকাশ চন্দ্র পাল ও সদস্য সচিব সাইফুল ইসলাম হৃদয়, সংগঠক আবুল খায়ের সবুজ, পান্থ, উত্তরণের সাবেক সদস্য কবি সৈয়দ মেহেদী হাসান প্রমুখ। এছাড়া সংস্কৃতি পরিষদ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা বলেন, এই কলেজে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ হেঁটে বেড়িয়েছেন, জ্ঞান দান করেছেন। সেই কলেজের শিক্ষার্থীরা জীবনানন্দের আদর্শকে ধারণ করতে কবির প্রিয় প্রাঙ্গণে নানান কর্মসূচির আয়োজন করেছেন। এসব কর্মসূচি বিএম কলেজের শিক্ষার্থীসহ বিশ্ববাসীর মাঝে কবির আদর্শকে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।

 

উত্তরণের সভাপতি সুদীপ্ত দাস বলেন, কবি জীবনানন্দ দাশ এই ব্রজমোহন কলেজের ছাত্র ও শিক্ষক ছিলেন। তার জন্মদিন উপলক্ষে নানান আয়োজনের সঙ্গে মেলায় ৫০টি স্টল থাকবে। তিন দিনব্যাপী মেলার পাশাপাশি প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০