ডেস্ক রিপোর্ট
২২ ফেব্রুয়ারী ২০২৪, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় স্বর্ণের খনিতে ধস, ১৪ জনের মৃত্যু

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনা ঘটেছে। এতে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার সময় সেখানে ২০০ জন শ্রমিক কাজ করছিলেন বলে মনে করা হচ্ছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভেনেজুয়েলার মধ্যাঞ্চলীয় প্রদেশ বলিভারের শহর লা প্যারাগুয়ার একটি উন্মুক্ত সোনার খনিতে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন শহরটির মেয়র ইয়োর্গি আরসিনিয়েগা। খবর সিএনএনের।

মেয়রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বেআইনিভাবে পরিচালিত ওই স্বর্ণের খনিটিতে মাটির দেওয়াল ধসে পড়ার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে ভেনেজুয়েলার বেসামরিক নিরাপত্তা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন এবং ধসের ঘটনায় নিহতের সংখ্যাকে ‘বিশাল’ বলে উল্লেখ করেছেন। যদিও তিনি নিহতের কোনও সংখ্যা উল্লেখ করেননি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি উন্মুক্ত খনির অগভীর পানিতে কর্মরত লোকদের ওপর ধীরে ধীরে মাটির একটি প্রাচীর ভেঙে পড়ছে। অনেকেই ঘটনার সময় সেখান থেকে পালাতে সক্ষম হলেও বেশ কয়েকজন তার নিচে চাপা পড়ে যান।

বলিভার প্রদেশের নাগরিক নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি এডগার কোলিনা রেয়েস বলেছেন, আহতদের আঞ্চলিক রাজধানী সিউদাদ বলিভারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে সামরিক বাহিনী, দমকল বাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো আকাশপথে ওই এলাকায় যাচ্ছে। তিনি বলেন, অনুসন্ধানে সহায়তার জন্য রাজধানী কারাকাস থেকেও উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।

প্রসঙ্গত, স্বর্ণ, হীরা, লোহা, বক্সাইট, কোয়ার্টজ এবং কোল্টান সমৃদ্ধ অঞ্চল বলিভার। রাষ্ট্রীয় খনি ছাড়াও এ অঞ্চলে বেশ কয়েকটি উন্মুক্ত খনিতে অবৈধভাবে এসব মূল্যবান ধাতু উত্তোলন চলে।

এর আগে গত বছরের ডিসেম্বরে একই অঞ্চলের ইকাবারুর আদিবাসী সম্প্রদায়ের একটি খনি ধসে কমপক্ষে ১২ জন নিহত হয়েছিলেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০