জুনায়েদ সিদ্দিকী
১৬ আগস্ট ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রং তুলিতে ছেয়ে গেছে ভোলা শহরের অলিগলি

রং তুলিতে ছেয়ে গেছে ভোলার শহরের অলিগলি ও দেয়ালসহ বিভিন্ন স্থাপনা। শিক্ষার্থীদের অঙ্কনে ফুটে ফুটে উঠেছে বিপ্লবের রং।

নতুন প্রজন্মের কাছে ২০২৪ এর স্বাধীনতার বার্তা সর্বস্তরে পৌঁছে দিতে এমন রঙে রাঙানো হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

ভোলা সরকারি কলেজ, গালস স্কুল চত্বর, থানা সড়ক, সরকারি স্কুল চত্বরসহ বিভিন্ন স্পটে সরেজমিন ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের হাতে তুলি আর সাদা, কালো, লাল, নীলসহ বাহারি রং। কোমল হাতে সেই রং দিয়ে রাঙিয়ে তোলা হচ্ছে শহরের দেয়ালসহ বিভিন্ন স্থাপনা। তুলে ধরা হয়েছে পুরোনো ঐতিহ্য। এ যেন পুরোনোকে ভুলে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো শহর।

নতুন বাংলাদেশকে নতুন প্রজন্মকে জানাতে এমন রং তুলির আঁচর বলে জানান শিক্ষার্থীরা।

ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী মাহি, মৃত্তিকা ও মুনতাহাসহ কয়েকজন শিক্ষার্থী জানান, ২০২৪ সালে শহীদের আত্মত্যাগে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। তাদের জানাতে চাই, সুন্দর দেশ গড়তে চাই। আমরা ভোলাকে সুন্দরভাবে সাজাতে চাই। আগে যেখানে দেয়ালে দেয়ালে জীর্ণতা ছিল তা মুছে নতুন করে সাজাতেই নিজ নিজ উদ্যোগে রং তুলির কাজ করেছেন তারা।

জানা গেছে, গত কয়েকদিনের ধরে উপকূলীয় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে অঙ্কন করছেন। যেন বাংলাদেশকে নতুনভাবে চিনতে পারে বিশ্ব। তাই এমন আয়োজনকে সমর্থন করছেন নতুন প্রজন্ম।

নতুন প্রজন্মের শিক্ষার্থী ভোলা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তন্নি ও দিবা বলেন, ওরা যে রং তুলিতে দেয়াল সাজাচ্ছে তা প্রশংসনীয়। সবার এমন করে ভোলাকে সাজাতে হবে। একটি সুন্দর বাংলাদেশ চাই আমরা।

এদিকে, শিক্ষার্থীদের হাত ধরে দেশ হবে সোনার বাংলাদেশ। জীর্ণতা কাটিয়ে উন্মোচিত হবে নতুন দিগন্ত -এমনটাই প্রত্যাশা ভোলাবাসীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিভাগে মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজিরপুরে স্ত্রীর উপর নি*র্যা*তন চালিয়ে ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে অবৈধ অটো জব্দ করে ২ লাখ টাকা ঘু’ষ দাবির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে ভোটে অংশ নেবে ১১ দল, হাতপাখাকে ছাড়া হচ্ছে ৫০ আসন

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হলো নাজমুলকে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিপন্ন ‘বৈলাম’ বৃক্ষ রোপণ: ৬৪ জেলায় অভিযানের মাইলফলক

বরিশাল সদর উপজেলা মাধ্যমিক পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

নগরীর এ.কে স্কুলের ১১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১০

ঝালকাঠি বন্ধুসভার নতুন কমিটি গঠন: সভাপতি শাকিল রনি, সম্পাদক রাহাত

১১

বরিশাল বিভাগীয় বইমেলায় সবার নজর “বরিশাল সংস্কৃতি কেন্দ্রের স্টলে”

১২

আপনারা মা’র জন্য দোয়া করবেন: তারেক রহমান

১৩

বুধবার ২টায় খালেদা জিয়ার জানাজা, সাড়ে তিনটায় দাফন

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের গভীর শোক প্রকাশ

১৫

খালেদা জিয়ার জন্য গুলশান কার্যালয়ে শোক বই

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের প্রেসিডেন্টের শোক

১৭

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি

১৮

মহান বিজয় দিবস আজ

১৯

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার

২০