আওয়ামী লীগের ফিরে আসায় সমঝতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন হাসনাত। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোন ধরণের আপোষ করার সুযোগ নাই।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, তিনিসহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। প্রস্তাব মেনে নিয়ে সমঝতার বিনিময়ে আওয়ামী লীগের ফিরে আসা সমর্থন করতে তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে।
পোস্টে হাসনাত লেখেন, ‘আমি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ১১ই মার্চ দুপুর ২:৩০এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয়- ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে – তারা শর্তসাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগসহ একাধিক বিরোধী দল থাকা না-কি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুইদিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে।
আমাদেরকে আরো বলা হয়- রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে, তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে আমাদের বলা হয়, আওয়ামী লীগকে ফিরতে কোন ধরণের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে, তার দায়ভার আমাদের নিতে হবে এবং ‘আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক’।
পোস্টে হাসনাত লেখেন, আলোচনার এক পর্যায় বলি-যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন! অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ‘ইউ পিপল নো নাথিং। ইউ ল্যাক উইজডোম এন্ড এক্সপিরিয়েন্স। উই আর ইন দিজ সার্ভিস ফর এটলিস্ট ফোর্টি ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ‘ইনক্লুসিভ’ ইলেকশন হবে না।’ উত্তরে বলি, ‘ আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি হতে পারে না।আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে।আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে, তার দায়ভার আপনাদের নিতে হবে’। পরে- মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়।
হাসনাত পোস্টে লেখেন, জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেককিছু করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরণের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেয়া হয়েছে। আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরেই আস্থা রেখেছি। আপনাদের সাথে নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই। এ পোস্ট দেওয়ার পর আমার কী হবে আমি জানি না। নানামুখী প্রেশারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোন ধরণের আপোষ করার সুযোগ নাই। জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্রও আমরা উড়িয়ে দিতে পারবো।
আসুন, সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দিবো না। ৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোন সুযোগ নাই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে।’
আকাশ, ঝালকাঠি প্রতিনিধি | 5 October 2026, 12:19 pm
সময় বহে যায় নদীর স্রোতের মতো, কিন্তু কিছু নাম ইতিহাসের পাতায়
খোদাই হয়ে থাকে অক্ষয় কীর্তিতে। সুগন্ধা নদীর অববাহিকায় জেগে থাকা ঐতিহ্যবাহী জনপদ ঝালকাঠির বুকে তেমনি এক দেদীপ্যমান আলোকবর্তিকার নাম ‘ঝালকাঠি প্রেসক্লাব‘। ১৯৬৫ সালের শরতের এক সোনালী দিনে (৫ অক্টোবর) যে স্বপ্নের বীজ রোপণ করা হয়েছিল, আজ তা ৬১ বছরের এক বিশাল মহীরুহ। গৌরব, ঐতিহ্য আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দীর্ঘ পথ পেরিয়ে সংগঠনটি আজ স্পর্শ করলো সাফল্যের ৬২তম বসন্ত।
আজ থেকে ঠিক ছয় দশক আগে, যখন প্রযুক্তির আলো মেলেনি, অবহেলিত এই জনপদের মানুষের সুখ-দুঃখের কথা বলার কোনো শক্ত মঞ্চ ছিল না—ঠিক তখনই আলোর মশাল হাতে এগিয়ে এসেছিলেন একঝাঁক মুক্তমনা মানুষ। বীর মুক্তিযোদ্ধা ও কলম সৈনিক মুজিবুল হক মেহেদীর মতো প্রমিথিউসদের হাত ধরে জন্ম নিয়েছিল এই অধিকার আদায়ের আস্থার প্রতীক। এরপর বহু জল বয়ে গেছে সুগন্ধা দিয়ে। কালের আবর্তে বিদায় নিয়েছেন কাজী খলিলুর রহমানের মতো বহু গুণী অভিভাবক, কিন্তু রেখে গেছেন সত্য প্রকাশের এক নির্ভীক উত্তরাধিকার।
ঝালকাঠি প্রেসক্লাব কেবল ইট-পাথরের কোনো দেয়াল নয়; এটি ঝালকাঠির আপামর মানুষের কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে এক শাণিত তরবারি। বিগত ৬১ বছর ধরে এখানকার সাংবাদিকরা রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে, জীবনের ঝুঁকি নিয়ে তুলে এনেছেন সমাজের অন্তরালের গল্প। শোষিতের আর্তনাদ থেকে শুরু করে ঝালকাঠির গৌরবময় লোকসংস্কৃতি, শীতলপাটির বুননশৈলী কিংবা পেয়ারা বাগানের অপরূপ ক্যানভাস—সবই পেয়েছে পূর্ণতা এই প্রেসক্লাবের লেখকদের জাদুকরী কালিতে।
আজকের এই মাহেন্দ্রক্ষণে প্রেসক্লাব প্রাঙ্গণ যেন নবীন ও প্রবীণের এক অপূর্ব মোহনা। বর্তমান সভাপতি মো. আক্কাস সিকদার এবং সাধারণ সম্পাদক আ.স.ম মাহমুদুর রহমান পারভেজের গতিশীল নেতৃত্বে ক্লাবটি এখন আরও আধুনিক, আরও সংহত। অতীতের গৌরবকে বুকে ধারণ করে আর আধুনিক যুগের প্রযুক্তিকে মুঠোয় পুরে এক ঝাঁক তরুণ ও অভিজ্ঞ সাংবাদিক প্রতিনিয়ত বুনে চলেছেন এক বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন।
পদ্মা-মেঘনার জল গড়িয়ে আসা এই দক্ষিণাঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ঝালকাঠি প্রেসক্লাব। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে এর সকল নির্ভীক শব্দশ্রমিক, শুভানুধ্যায়ী আর অগণিত পাঠককে জানাই লাল গোলাপ শুভেচ্ছা।
মুক্ত হোক প্রকাশের আনন্দ, অক্ষুণ্ন থাকুক সত্যের জয়যাত্রা। ৬১ বছরের এই আলোকযাত্রা শতাব্দীর পর শতাব্দী ধরে ঝালকাঠির আকাশকে উদ্ভাসিত করুক সত্যের অমল আলোয়। শুভ প্রতিষ্ঠাবার্ষিকী, ঝালকাঠি প্রেসক্লাব।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত চার সাংবাদিককে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়া হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত সাংবাদিকেরা হলেন- দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান ও আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম। এ ছাড়া কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলম। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ছাত্রদলের অন্তত ১০ জন নেতাকর্মী হামলায় অংশ নেন।
যেভাবে হামলা
প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে মিছিল নিয়ে শহীদ জিয়াউর রহমান হলের সামনে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা। হল সংসদের জিএস আরিফুল ইসলামকে মারধরের উদ্দেশ্যে তারা সেখানে এসেছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তাদের কয়েকজনের হাতে রামদা, চাপাতি, হকি স্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়।
খবর পেয়ে প্রক্টর মাহবুবুর রহমান ঘটনাস্থলে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা অস্ত্রগুলো লুকিয়ে ফেলেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। পরে তাদের হাতে অস্ত্র দেখতে পেয়ে দৈনিক সমকাল ও আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা ভিডিও ধারণ করতে এগিয়ে গেলে সমকালের প্রতিনিধিকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ সময় আজকের পত্রিকার প্রতিনিধির মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।
একপর্যায়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকেও মারধর করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে প্রক্টর সাংবাদিকদের হলের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে অন্য সাংবাদিকেরা ঘটনাস্থলে গেলে দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল ও আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলামকে মারধর করা হয়। এতে জাহিদুলের মাথা ফেটে যায়।
এ সময় সাংবাদিকদের ‘পুঁতে ফেলার’ হুমকিও দেওয়া হয় বলে জানান তারা।
ফেসবুক পোস্টের মন্তব্য ঘিরে বিরোধ
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারকে নিয়ে ছাত্রদল নেতা এম আহসান হাবীবের একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।
আহসান হাবীবের অভিযোগ, ওই পোস্টের মন্তব্যে রাকসুর সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম তার মা ও বোনকে নিয়ে গালাগাল করেছেন। অন্যদিকে রাকিবুলের দাবি, তাকে মারধরের হুমকি দিয়ে অবস্থান জানতে চেয়েছিলেন আহসান হাবীব। পরে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান জানিয়ে পাল্টাপাল্টি পোস্ট করেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ জিয়াউর রহমান হলের সামনে অবস্থান করেন রাকিবুল। পরে বিকেল ৫টা ৫৪ মিনিটে সেখানে অবস্থান নেন আহসান হাবীব। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন ছাত্রদল নেতাকর্মীর হাতে বেসবল ব্যাট দেখা যায়। তারা রাত ১০টা পর্যন্ত সেখানে অবস্থানের ঘোষণা দেন।
ছাত্রদলের ওই অবস্থানের সমালোচনা করে শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলাম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘তারেক রহমানের সোনার ছেলেরা চাঁদাবাজি ছেড়ে দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।’
এরপর ছাত্রদলের নেতাকর্মীরা রড, পাইপ, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে শহীদ জিয়াউর রহমান হলের সামনে অবস্থান নেন বলে অভিযোগ ওঠে। পরে সেখানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘বিষয়টি আমি সেন্ট্রাল ছাত্রদলকে জানিয়েছি। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ব্যর্থ। আমাদের দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি। কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’
আকাশ, ঝালকাঠি প্রতিনিধি | 4 October 2026, 10:12 pm
ভাষাগত জড়তা কাটিয়ে তরুণদের প্রমিত উচ্চারণ ও সাবলীল যোগাযোগের কৌশলে সমৃদ্ধ করতে আগামী ১৭ই অক্টোবর ঝালকাঠিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা “শুদ্ধ কথন ও প্রমিত লিখনশৈলী’র অভিযাত্রা২০২৬। সামাজিক সংগঠন ‘ইউথ অ্যাকশন সোসাইটি (YAS)’-এর উদ্যোগে ১৭ অক্টোবর (শনিবার) বিকাল ৩:৩০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে এই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে বরিশাল থেকে ঝালকাঠিতে আসিতেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গুণী, অত্যন্ত জনপ্রিয় ও শিক্ষার্থীবান্ধব সহকারী অধ্যাপক এম এম তারিকুজ্জামান। সুবক্তা ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত এই শিক্ষকের ক্ষুরধার আলোচনা ও প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা তরুণদের ভাষাগত দক্ষতা শাণিত করতে অনন্য ভূমিকা রাখবে। কর্মশালায় তিনি শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি ও প্রাঞ্জল উপস্থাপনার ব্যবহারিক দিক নিয়ে কথা বলবেন।
পাশাপাশি ভাষার সঠিক বানান, প্রমিত বাক্যগঠন ও এর প্র্যাকটিক্যাল অনুশীলনের ওপর সেশন পরিচালনা করবেন বিশিষ্ট গবেষক ও সাংবাদিক ইসমাঈল মুসাফির।
অনুষ্ঠানের আহ্বায়ক ও ইউথ অ্যাকশন সোসাইটি (YAS) ব্লাড ব্যাংকের আহ্বায়ক ইমাম মাহাদি আকাশ জানান, তরুণদের যোগাযোগের ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তুলতেই মাত্র ৫০ টাকা ফি-তে এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সীমিত ৫০টি আসনের এই কর্মশালায় সফলভাবে অংশগ্রহণকারীদের প্রদান করা হবে ই-সার্টিফিকেট।
আগ্রহী অংশগ্রহণকারীদের আগামী ১৫ অক্টোবর রাত ১২টার মধ্যে নির্দিষ্ট লিংকে (https://forms.gle/LMnkLro6m3iRqEkZ6) আবেদন করে আসন নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে +880 1739-158800 নম্বরে।
উল্লেখ্য, এই কর্মসূচির ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে ‘মাসিক কিশোর ম্যাগাজিন (ইস্কুল)’ এবং ডিজিটাল মিডিয়া পার্টনার ‘SnapMotion • by MR’।
বিগত ২০০৬ সালের মতো একদলীয় নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বিরোধীদলীয় এমপি হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ওই ধরনের তত্ত্বাবধায়ক সরকার গঠন করতেই নতুন একটি ফর্মুলা পরিচিত করাবে বিএনপি। এর জন্য প্রতারণামূলক নতুন ব্যবস্থায় যাবে দলটি এবং ধর্মীয় কার্ড ব্যবহার করবে বলেও অভিযোগ করেন তিনি।
রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলের মতো বিএনপি সরকারও ব্যাংক খাতকে নতুন করে আবারও অলিগার্ক মাফিয়াদের হাতে তুলে দিতে যায়।
তিনি আরও বলেন, ব্যাংক রেজুলেশনের ১৮(ক) ধারা সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে বাধ্য হয়ে বাতিল করেছে।
হাসনাত বলেন, সরকার ২০ হাজার কোটি টাকা রুগ্ন শিল্পকে ঋণ দেওয়ার বিষয়ে বৈঠকে আপত্তি জানিয়েছি। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে না দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এই ঋণ বিতরণের ফলে রাজনৈতিক প্রভাবের শঙ্কা প্রকাশ। বিএনপিবান্ধব প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার শঙ্কা।
বেসরকারি খাতে রেকর্ড পরিমাণে ঋণপ্রবাহ কমেছে, ফলে কর্মসংস্থান সংকুচিত হচ্ছে বলেও মন্তব্য করেন হাসনাত। বলেন, ঋণখেলাপিরা যাতে নতুন করে ঋণ নিতে না পারে, সে ব্যাপারে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
হাসনাত বলেন, গণভোট নিয়ে বিএনপি দ্বিমুখী অবস্থান নিয়েছে, ফলে জনগণের আস্থা হারিয়েছে তারা বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়াও বর্তমান সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা মামুরা সংশোধন কমিটি’ বলেও আখ্যা দেন হাসনাত আবদুল্লাহ।
এদিকে, অর্থমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইফুল আলম মিলন বলেন, বিরোধীদলের প্রস্তাবগুলোর বিষয়ে অর্থমন্ত্রী তথা সরকার ইতিবাচকভাবে নিয়েছেন। পরবর্তী বৈঠকে এসব প্রস্তাবের ওপর আলোচনা হবে।
তিনি আরও বলেন, নোট অব ডিসেন্টসহ জুলাই সনদে সরকারের যা আছে, সেগুলোসহ সংসদে আসা হোক। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, জুলাই সনদ ‘অন্তহীন প্রতারণার দলিল’। যারা ওই দলিলে স্বাক্ষর করল, তারাই যদি প্রতারণা বলে, তাহলে সেটা আপনারাই বিচার করবেন। অর্থহীন বিতর্ক করতে চাই না।
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনায় কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছে। নিহতদের অধিকাংশই ক্যাথলিক খ্রিষ্টান তীর্থযাত্রী। খবর, আল জাজিরার।
শনিবার (৩ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলের সালামা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযানে নামে স্থানীয় জরুরি বিভাগের কর্মীরা।
দেশটির পুলিশ জানিয়েছে, একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় তীর্থযাত্রী বহনকারী একটি মিনিবাসও ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী। আরও কয়েকজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তীর্থযাত্রীরা মোম্বাসার সেন্ট ম্যাথিয়াস মুলুম্বা ক্যাথলিক চার্চের সদস্য ছিলেন। তারা নাকুরু কাউন্টির সুবুকিয়া ন্যাশনাল শ্রাইনে জাতীয় প্রার্থনা দিবসে অংশ নিতে যাচ্ছিলেন।
মোম্বাসার ক্যাথলিক আর্চডায়োসিসের আর্চবিশপ মার্টিন কিভুভা নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোও নিহতদের পরিবার, স্বজন এবং ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দুর্ঘটনার পর মহাসড়কটিতে কিছু সময় যান চলাচল বন্ধ ছিলো। মর্মান্তিক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে বলেন তিনি।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বরিশাল-মাদারীপুর সীমান্তে বাসের সিট নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনি ও বরিশালের গৌরনদী উপজেলার দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে প্রায় ২০টি দোকান। ককটেল বিস্ফোরণ ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা সেতু এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বরিশাল যাওয়ার জন্য ভূরঘাটা এলাকার একটি বাস কাউন্টারে টিকিট কাটতে যান মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের বনগ্রামের বাসিন্দা এমারত ঘরামী। অসুস্থতার কারণে তিনি বাসের সামনের সিট চাইলে কাউন্টারের সুপারভাইজার তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে এমারতের সঙ্গে কাউন্টারের কর্মচারী সবুজ ফকিরের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সবুজের চাচাতো ভাই আকাশ ফকির এসে এমারতকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার জেরে বৃহস্পতিবার (১ অক্টোবর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওই কাউন্টারে যান এমারত। সেখানে দুই পক্ষের মধ্যে আবারও বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি শান্ত করেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় ভূরঘাটা সেতু এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হলে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা।
সংঘর্ষে ভূরঘাটা এলাকার প্রায় ২০টি দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে কালকিনি ও গৌরনদী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, টিকিট কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট বলে এনবিআর কর্মকর্তাদের পক্ষ থেকে উল্লেখ করা ‘ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’সহ ঢাকার চারটি বার ও রেস্তোরাঁয় বিশেষ অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন সংস্থা।
শনিবার সন্ধ্যায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) জানিয়েছে, এসব প্রতিষ্ঠানে ‘অবৈধ উৎস’ থেকে অ্যালকোহল সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং ‘অননুমোদিত’ গ্রাহকের কাছে অ্যালকোহল সরবরাহের অভিযোগ অনুসন্ধানে অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানের আওতায় থাকা অন্য তিন প্রতিষ্ঠান হলো—ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মার্গারিটা লাউঞ্জ।
সিআইআইডির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযোগ তদন্তে চারটি দল গঠন করা হয়েছে। অভিযানে সিআইআইডির পাশাপাশি এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), ভ্যাট গোয়েন্দা এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা অংশ নিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ গুলশানের বন্ডেড ওয়্যারহাউজ টস বন্ড প্রাইভেট লিমিটেডে যৌথ অভিযান চালায় সিআইআইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা মদ ‘অননুমোদিত’ দুটি গুদামে মজুত রাখার অভিযোগে সেগুলোসহ প্রতিষ্ঠানটির দুটি বৈধ গুদামও সিলগালা করা হয়।
এনবিআর কর্মকর্তারা শেখ নূর ইসলামকে টস বন্ডের মালিক হিসেবে উল্লেখ করলেও ফু-ওয়াং কর্তৃপক্ষ দাবি করেছে, প্রতিষ্ঠানটির সঙ্গে শেখ নূর ইসলাম বা তাঁর পরিবারের কোনো সম্পর্ক নেই।
ফু-ওয়াংয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সালমান মুক্তাদিরের সঙ্গে শেখ নূর ইসলামের মেয়ে দিশা ইসলামের বিয়ে তাঁর পরিবার মেনে নেয়নি। বিয়ের পর থেকেই শেখ নূর ইসলাম ও তাঁর পরিবারের সঙ্গে সংশ্লিষ্টদের সামাজিক ও পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির।
এদিকে দেশে মদ ও বার ব্যবসায় কথিত অনিয়মের পাশাপাশি কানাডায় শেখ নূর ইসলাম ও তাঁর পরিবারের নাগরিকত্ব এবং সম্পদের বিষয়ে তথ্য পাওয়ার পর কর-সংক্রান্ত গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Search
Cookie Consent
We use cookies to improve your experience on our site. By using our site, you consent to cookies.
Contains information related to marketing campaigns of the user. These are shared with Google AdWords / Google Ads when the Google Ads and Google Analytics accounts are linked together.
90 days
__utma
ID used to identify users and sessions
2 years after last activity
__utmt
Used to monitor number of Google Analytics server requests
10 minutes
__utmb
Used to distinguish new sessions and visits. This cookie is set when the GA.js javascript library is loaded and there is no existing __utmb cookie. The cookie is updated every time data is sent to the Google Analytics server.
30 minutes after last activity
__utmc
Used only with old Urchin versions of Google Analytics and not with GA.js. Was used to distinguish between new sessions and visits at the end of a session.
End of session (browser)
__utmz
Contains information about the traffic source or campaign that directed user to the website. The cookie is set when the GA.js javascript is loaded and updated when data is sent to the Google Anaytics server
6 months after last activity
__utmv
Contains custom information set by the web developer via the _setCustomVar method in Google Analytics. This cookie is updated every time new data is sent to the Google Analytics server.
2 years after last activity
__utmx
Used to determine whether a user is included in an A / B or Multivariate test.
18 months
_ga
ID used to identify users
2 years
_gali
Used by Google Analytics to determine which links on a page are being clicked
30 seconds
_ga_
ID used to identify users
2 years
_gid
ID used to identify users for 24 hours after last activity
24 hours
_gat
Used to monitor number of Google Analytics server requests when using Google Tag Manager
1 minute
Jetpack's built-in visitor analytics. It records page views, referring sites, search terms, and outbound link clicks, and also carries the shared visitor-tracking library used by Jetpack Instant Search and WooCommerce Analytics.