জুনায়েদ সিদ্দিকী
৩০ অগাস্ট ২০২৪, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাইসেন্স বাতিল: দুদিনে বরিশালের এক থানায় জমা পড়ল ২৪ অস্ত্র

বরিশালে আওয়ামী লীগ সরকারের সময় লাইসেন্স পাওয়া অস্ত্র থানায় জমা দেওয়া শুরু হয়েছে। গত দুদিনে বরিশাল কোতয়ালী থানায় ২৪টি অস্ত্র জমা দেওয়া হয়েছে।

২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেসব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো থানায় জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এরপরই বরিশালে শুরু হয়েছে এসব অস্ত্র জমা দেওয়া।

লাইসেন্স বাতিল: দুদিনে বরিশালের এক থানায় জমা পড়ল ২৪ অস্ত্র

মুরাদ আহমেদ, বরিশাল
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৭:০১ পিএম

বরিশালে আওয়ামী লীগ সরকারের সময় লাইসেন্স পাওয়া অস্ত্র থানায় জমা দেওয়া শুরু হয়েছে। গত দুদিনে বরিশাল কোতয়ালী থানায় ২৪টি অস্ত্র জমা দেওয়া হয়েছে।

২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেসব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো থানায় জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এরপরই বরিশালে শুরু হয়েছে এসব অস্ত্র জমা দেওয়া।

জানা গেছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে এ বছরের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তি পর্যায়ে বরিশাল জেলা ও মহানগর এলাকায় ১৯৬টি অস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়। এসব অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, রিভলভার, শর্টগান, এক-নলা ও দো-নলা রাইফেল।

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের থানায় এরই মধ্যে ২৪টি আগ্নেয়াস্ত্র ও গুলি জমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ অস্ত্র জমা না দিলে তাঁকে আইনি জটিলতায় পড়তে হবে।’

মোস্তাফিজুর রহমান জানান, যারা অস্ত্র জমা দিচ্ছেন তাঁদের একটি প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হচ্ছে। এ পত্র সংরক্ষণ করার জন্যও বলা হচ্ছে।

এদিকে, অস্ত্র জমা দিয়ে পুনরায় তা ফিরে পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন লাইসেন্সধারীরা। তাঁরা বলছেন, অনেকে শখ করে আবার কেউ ব্যক্তিগত নিরাপত্তার জন্য এসব অস্ত্র কিনেছিলেন।

মো. মাসুম নামের একজন বলেন, ‘২০১৮ সালে অস্ত্রটি কিনেছিলাম আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য। আয়করের ওপর নির্ভর করে আমাকে লাইসেন্স দেওয়া হয়েছিল। ৫ লাখ টাকা দিয়ে কেনা অস্ত্রের আর ফেরত পাব কিনা জানি না। সম্পূর্ণটাই মনে হচ্ছে গচ্চা গেল।’

উল্লেখ্য, বরিশালে মোট অস্ত্রের লাইসেন্সধারীর সংখ্যা ৬৬৯ জন।

 

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF