ডেস্ক রিপোর্ট
১২ মার্চ ২০২৪, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাবিপ্রবি ও নোবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ববিতে সাধারণ শিক্ষার্থীদের গণ ইফতার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ক্যাম্পাসে রোজার মাসে ইফতার পার্টি না করার অনুরোধ জানিয়ে দেওয়া হয় বিজ্ঞপ্তি ।এই বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়ে গণ ইফতার ও র্্যালি বের করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ মার্চ) বিকালে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-ইফতারের আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, শাবিপ্রবি এবং নোবিপ্রবিতে এই নোটিশের মাধ্যমে বাঙালি মুসলিমদের হাজার বছরের সংস্কৃতির ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে৷এটা নাস্তিক্যের চক্রান্ত।বাংলাদেশে এমন চক্রান্ত মেনে নেওয়া হবেনা। অনতিবিলম্বে, এ ধরণের নোটিস বন্ধ চাই।এসময় দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনার আহ্বান জানানো হয়।

গণ-ইফতারে বক্তব্য প্রদানকালে দর্শন বিভাগের নাসিম বিল্লাহ বলেন, একটি মহল বাংলাদেশ থেকে ইসলামিক কালচার উঠে যাক এটা চাই। আমরা এটা কখনো হতে দিতে পারি না। এ রকম সকল প্রকার ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান আছে। কোন নাস্তিক্যের মতাদর্শ বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে দিবোনা।

বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, শাবিপ্রবি ও নোবিপ্রবির মতো অন্য কেউ যেন এমন দুঃসাহস না দেখায় সে ব্যপারে আমাদের সজাগ থাকতে হবে এবং এমন কাজ আর পুনরায় যদি কেউ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী জোবায়ের সানি বলেন, আমরা আমাদের সংস্কৃতি টিকিয়ে রাখতে সর্বদা জাগ্রত আছি এবং থাকবো।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা বিভাগের মনিরুল ইসলাম,আইন বিভাগের রিয়াজুল ইসলাম।

উল্লেখ্য, গত রোববার ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে যখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল ঠিক তখনই গত সোমবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা উল্লেখ করে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০