ডেস্ক রিপোর্ট
২২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ট্রাম্প মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান ‘চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ’ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন। তার স্থলে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জন ডান কেইনকে দায়িত্ব দিয়েছেন তিনি। খবর, সিএনএন’র।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই ইস্যুতে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি জেনারেল চার্লসকে ‘ভালো ও ভদ্রলোক’ বলেও উল্লেখ করেন। একইসঙ্গে সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প লেখেন, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে আমি আরও পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছি। এসব খুব দ্রুতই ঘোষণা করা হবে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট।

ট্রাম্প গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার আগেই সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন। জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করে সেটির সূচনা করেছেন তিনি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০