ডেস্ক রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাদী ইস্যু: পুরো কুমিল্লা সীমান্তে বিজিবির নজরদারি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে পুরো কুমিল্লা সীমান্তজুড়ে টহল জোরদার রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে অতিরিক্ত নজরদারির পাশাপাশি ফোর্স বাড়ানো হয়েছে।

সরেজমিনে কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গোলাবাড়ি, বিবিরবাজার, বৌয়ারা বাজার ও চৌদ্দগ্রামের আমানগড় এলাকায় বিজিবি সদস্যদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিবিরবাজার এলাকার স্থানীয় বাসিন্দা আবু হাশেম বলেন, ঢাকায় গুলির ঘটনার পর শুক্রবার ও শনিবার সীমান্ত অনেকটা গরম। বিজিবি চেকপোস্ট বাড়িয়েছে। যাকে পাচ্ছে তাকেই তল্লাশি করছে।

গোলাবাড়ি এলাকার কৃষক আবুল মনসুর বলেন, সীমান্তে বিজিবির গাড়ির টহল আগের চেয়ে অনেক বেড়েছে। কেন টহল বাড়ছে- এমন প্রশ্নে তিনি বলেন, শুনছি ঢাকায় গোলাগুলি হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে- এই জন্যই টহল বাড়ানো হয়েছে।

কুমিল্লা সীমান্তের বিভিন্ন পোস্টে দায়িত্বরত বিজিবি কর্মকর্তারা জানান, ঢাকায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর কুমিল্লা-১০ বিজিবি থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই সীমান্ত ফাঁকি দিয়ে কেউ পার হতে না পারে।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, বলা যায় আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। যেসব দুর্বৃত্ত সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করবে, তারা ভুল করবে। বিভিন্ন পয়েন্টে বিজিবির দ্বিগুণ সদস্য নিয়মিত টহল দিচ্ছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১০

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১১

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৩

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৪

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৫

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৬

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৭

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৮

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৯

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০