ডেস্ক রিপোর্ট
৩১ জানুয়ারী ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাসপাতালে ঢুকে ইসরায়েলের তাণ্ডব, নিহত ১৬

গাজার বিভিন্ন হাসপাতালে ঢুকে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। মধ্যাঞ্চলে দেইর আল বালাহে হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৬ ফিলিস্তিনি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

শহরটির আবাসিক এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। রেড ক্রিসেন্ট জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন শিশু। খান ইউনিসের আল আমাল হাসপাতাল থেকে চিকিৎসক ও আশ্রয়গ্রহণকারীদের সরে যাওয়ার নির্দেশনা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। তীব্র মানবিক সংকটে গোটা উপত্যকায় তৈরি হয়েছে অরাজক এক পরিস্থিতি। বিভিন্ন হাসপাতালে ত্রাণ পৌঁছাতে গেলে আগেই লুটপাট করে নিচ্ছে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আল নাসের হাসপাতালে খাবার সরবরাহের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে স্বেচ্ছাসেবীরা। কারণ, এর আগেই ত্রাণবাহী গাড়িতে ভিড় করে সব নিয়ে নেয় শত শত মানুষ। আল শিফা হাসপাতালেও ঢুকতে দেয়া হয়নি ১৯ হাজার লিটার জ্বালানি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৬ হাজার ৮শ’র কাছাকাছি দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬৫ হাজার ৬৩৬ জন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১০

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

১১

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

১২

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১৩

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১৪

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৬

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৭

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৮

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৯

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

২০
📰 পুরো পাতায় পড়ুনPDF