ডেস্ক রিপোর্ট
১২ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে পাকিস্তানে রাজনৈতিক সমঝোতা

পাকিস্তানে জোট গড়ছে পিপিপি-পিএমএলন। রোববার (১১ ফেব্রুয়ারি) লাহোরে বিলাওয়াল ভুট্টোর বাড়িতে রাতের বৈঠকে শীর্ষ নেতাদের দর কষাকষির পর রাজনৈতিক সমঝোতার কথা নিশ্চিত করেছে দুই পক্ষ।

পিএমএলএন প্রেসিডেন্ট শাহবাজ শরীফের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা যোগ দেন ওই বৈঠকে। জাতীয় নির্বাচনের ফল ঘোষণার পর দু’পক্ষের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ছিল এটি। যৌথ বিবৃতিতে জানানো হয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন নেতারা। দেশকে রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে রক্ষায় ঐক্যমত্যে পৌঁছেছে দুই দল। তবে সরকার গঠন ইস্যুতে সোমবার আবারও আলোচনায় বসবেন তারা।

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দলগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতার দৌড়ঝাঁপ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার পাকিস্তানে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ৯৩ আসনে জয় পেয়েছেন। ৭৫ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পিএমএল-এন এবং ৫৪ আসন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পিপিপি। এই দুই দলের সমঝোতা হলে স্বতন্ত্র ও অন্যান্য ছোটখাটো দলের সমর্থন নিয়ে তারাই সরকার গঠন করবে।

এর আগে কয়েকটি রাজনৈতিক সূত্র জিও নিউজকে জানিয়েছিল, পিপিপির কো-চেয়ারম্যান জারদারি ইতিমধ্যে নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পিএমএল-এনের সঙ্গে জোট করতে আগ্রহের কথা জানিয়েছেন। তবে শর্ত হিসেবে সরকারে প্রধানমন্ত্রী পদে বিলাওয়ালকে দেখতে চেয়েছেন। তবে এ বিষয়ে এখনো পিএমএল-এনের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF