জুনায়েদ সিদ্দিকী
৩০ অগাস্ট ২০২৪, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ত্র নিয়ে ধেয়ে আসা ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি

পঞ্চগড় সীমান্তে ভারতীয় চোরাকারবারি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ১৮ ব্যাটালিয়নের বিজিবির সদস্যরা। গুলিবর্ষণে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও চোরাকারবারিদের ফেলে যাওয়া ৯৪ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে জেলার মিস্ত্রীপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে ১৮ ব্যাটালিয়নের বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ভারত থেকে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশ সীমান্তে জড়ো হয়ে অবৈধ মালামাল পাচার করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সীমান্ত পিলার ৪১৮/১১-এস, বোদাপাড়া নামক স্থানে অবস্থান করেন। রাত দেড়টার সময় ভারতীয় কয়েকজন চোরাকারবারি মাথায় বস্তাভর্তি অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে।

ওই সময় ভারতীয় চোরাকারবারিরা ধারালো অস্ত্র প্রদর্শন করে বিজিবির টহল দলের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় টহলদল প্রাথমিক সতর্কতা হিসেবে এক রাউন্ড ফাঁকা গুলি করে। এতেও ভারতীয় চোরাকারবারিরা ভয় না পেয়ে বিজিবি টহল দলের দিকে এগিয়ে আসতে থাকলে পরে চোরাকারবারিদের অবস্থান লক্ষ্য করে আরও দুই রাউন্ড গুলি চালালে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় চোরাকারবারিদের ফেলে যাওয়া ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।

১৮ ব্যাটালিয়নের বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু ভারতীয় চোরাকারবারি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে অবৈধ মালামাল নিয়ে সীমান্ত অতিক্রম করছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে চোরাকারবারিরা ভয় না পেয়ে ধারালো অস্ত্র প্রদর্শন করলে প্রাথমিক সতর্কতা হিসেবে তাদেরকে লক্ষ্য করে বিজিবি গুলি ছোড়ে। এতেও তারা ভয় না পেয়ে এগিয়ে আসতে থাকলে পরে দুই রাউন্ড গুলি করা হয়। এতে তারা ভারতের অভ্যন্তরে চলে গেলে সেখানে তল্লাসি চালিয়ে ৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF