ডেস্ক রিপোর্ট
১ এপ্রিল ২০২৪, ৫:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অ্যানেস্থিসিয়া দেয়ার পর অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যুর অভিযোগ

রাজধানীর লালমাটিয়ার ইস্টার্ন কেয়ার হাসপাতালে অ্যানেস্থিসিয়া দেয়ার পর অপারেশন থিয়েটারে মো শামীম (৫০) এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (৩১ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে ওই রোগীকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।

জানা গেছে, শনিবার মোটরসাইকেল দুর্ঘটনায় পা ভেঙে হাসপাতালে ভর্তি হন ওই রোগী। অপারেশন থিয়েটারে নেয়ার পর অ্যানেস্থিসিয়া দেয়ার সাথে সাথেই মারা যান তিনি।

এ বিষয়ে রোগীর ভাগিনা আরিফিন হোসেন অভিযোগ করেন, তার মামা এক্সিডেন্ট করার পর প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে ইস্টার্ন কেয়ার হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। হাসপাতালে আনার পর অস্ত্রোপচারের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেন তারা। পরে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তার অ্যানেস্থিসিয়ার দায়িত্বে ছিলেন ড. রবিউল। আর সার্জারির দায়িত্বে ছিলেন ড. রিপন কুমার রায়। অ্যানেস্থিসিয়া দেয়ার পর থেকে রোগীর অবস্থা খারাপ হতে থাকে। একপর্যায়ে রোগীকে আইসিইউ তে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, চিকিৎসকেরা বলেছেন যেহেতু মেরুদণ্ডে অ্যানেস্থিসিয়া দেয়া হয় মাঝে মাঝে কিছু রোগীর ক্ষেত্রে এ সংক্রান্ত জটিলতার সৃষ্টি হয়। তবে এ বিষয়ে কোনো মামলা দায়ের করা হবে কিনা তা পরে সিদ্ধান্ত নেয়া হবে। এই সংবাদ লেখা পর্যন্ত মরদেহ ওই হাসপাতালেই রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে অ্যানেস্থিসিয়ার দায়িত্বে থাকা চিকিৎসক ড. মো. রবিউল জানান, রোগীর আগের সব রিপোর্ট ভালো ছিলো। তবে অ্যানেস্থিসিয়া দেয়ার পর ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ দেখা দেয়। তারা সর্বোচ্চ চেষ্টা করার পর রোগীকে আইসিইউতে পাঠানো হয়। আর সেখানেই তার মৃত্যু হয়। এ বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে কোনো প্রকার অবহেলা করা হয়নি বলেও জানান তিনি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০