জুনায়েদ সিদ্দিকী
২৮ নভেম্বর ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড ও চিন্ময়ের গ্রেপ্তার ঘিরে যত অপতথ্য: রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেক

চট্টগ্রামে সংঘর্ষের মধ্যে নিহত সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলামকে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে দাবি করে গুজব ছড়িয়েছে ভারতীয় কিছু সংবাদমাধ্যম ও অনেক এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী। সংবাদ সংস্থা রয়টার্সও চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর বরাত দিয়ে এই দাবি উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছিল।

তবে ফ্যাক্ট চেক (তথ্য যাচাই) প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলেছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। শুধু এটি নয়, আইনজীবী সাইফুলের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আরও কিছু গুজব ও অপতথ্যের ফ্যাক্ট চেক (তথ্য যাচাই) করেছে রিউমার স্ক্যানার। বুধবার রাতে সংস্থাটি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে রিউমার স্ক্যানার বলছে, ভারতের অসংখ্য এক্স ব্যবহারকারী এবং কিছু গণমাধ্যমে গুজব ছড়ায় যে সাইফুল ইসলাম ছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী এবং সেই দায়িত্ব পালনের কারণেই তাঁকে হত্যা করা হয়েছে। তবে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিলেন শুভাশিস শর্মা। এ তথ্য চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ থেকে জমা দেওয়া ওকালতনামা এবং আইনজীবী আলিফ নিহত হওয়ার আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজের ভিত্তিতে পাঁচজনকে আটক করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, আটক ব্যক্তিদের মধ্যে চারজন ইসলামী ছাত্রশিবিরের সদস্য এবং একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। রিউমার স্ক্যানার বলেছে, এটিও সত্য নয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপকমিশনার মো. রইস উদ্দিন এ বিষয়ে রিউমার স্ক্যানারকে বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই।’

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ভূয়া তথ্য ছড়ানো হয় যে, তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন বা নারী নির্যাতনে জড়িত ছিলেন, যা ভুল প্রমাণিত হয়েছে। এছাড়া, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তোলেন একটি ভিডিও শেয়ার করে, তবে রিউমার স্ক্যানার নিশ্চিত করেছে যে, এটি ঢাকার কলেজ সংঘর্ষের ভিডিও ছিল। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান এসব গুজব উন্মোচন করে সঠিক তথ্য প্রদান করেছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১০

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১১

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১২

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৩

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৪

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৫

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৬

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৭

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১৮

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৯

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF