ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
১৯ জুন ২০২৫, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগ্রাসী ইসরাইলকে সর্বশক্তি দিয়ে রুখে দিন: ছারছীনা পীর

সংবাদটি ই-পেপারে পড়ুন

মধ্যপ্রাচ্যের অবৈধ দখলদার জায়নবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসনকে রুখে দিতে মুসলিম বিশ্বসহ বিশ্বের শান্তিকামী দেশ সমূহের প্রতি এ আহবান জানিয়েছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)।

সম্প্রতি গাজায় অব্যাহত নৃশংস হত্যাযজ্ঞের পাশাপাশি ইরানে হামলার ব্যাপারে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন- যখন থেকে আমেরিকা ও বৃটেন ছলে বলে কলে কৌশলে নিরীহ ফিলিস্তিনী জনগনকে উৎখাত করে জায়নবাদী ইসরাইলকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে অবৈধভাবে বসিয়ে নির্লজ্জভাবে তার সকল আগ্রাসী কর্মকান্ডে সহায়তা করে যাচ্ছে, ঠিক তখন থেকেই ইসরাইল নামক বিষফোঁড়া গোটা বিশ্বের শান্তিকামী মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর পার্শ্ববর্তী মুসলিম দেশ সমূহের জন্য হয়েছে এক ভয়ংকর দুঃস্বপ্ন। ফিলিস্তিন, লেবানন, গাজা, সিরিয়া,ও মিশরের অনেক অধিবাসী তাদের হাজার বছরের প্রিয় মাতৃভূমি হারিয়ে হয়েছে যাযাবর। প্রতিরোধ যুদ্ধে লাশের মিছিল হচ্ছে সুদীর্ঘ। এতিম, শিশু, নারী ও বিধবাদের আহাজারীতে মুসলমানদের ভাগ্যাকাশ হয়েছে মেঘাচ্ছন্ন।

তিনি আরও বলেন- সভ্যতার যেকোন মানদণ্ডে জায়নবাদী ইসরাইলকে তার এহেন আগ্রাসনের বিরুদ্ধে যেকোন শাস্তিই যথেষ্ট নয়। তাই যতদ্রুত সর্বশক্তি প্রয়োগ করে তাকে রুখে দেয়া যায় ততই মঙ্গল। অন্যথায় সভ্যতার যেকোন দাবীই প্রহসনের নামান্তর; তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০