জুনায়েদ সিদ্দিকী
৯ অগাস্ট ২০২৪, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আতঙ্কে রাত জেগে পাহারা, ফিরতে শুরু করেছে পুলিশ

বিশৃঙ্খল আইন-শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে মানুষ নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে৷ সারাদেশে পাড়া-মহল্লায় বাসিন্দারা নিজেরাই রাত জেগে পাহারা দিচ্ছেন৷ এর মধ্যেই ঢাকাসহ বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া গেছে৷ কয়েক এলাকায় এলাকাবাসী নিজেরাই ডাকাত ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে৷ এদিকে থানাগুলোতে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা৷ তবে খুব সহসাই স্বাভাবিক কার্যক্রম শুরু করার সুযোগ কম৷ কারণ অধিকাংশ থানা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে৷

ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার মইনুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘পুলিশ সদস্যরা কাজে ফিরতে শুরু করেছে৷ আজ আমি কয়েকজন ওসিকে নিয়ে বৈঠকে বসেছিলাম৷ তাদের কাজ শুরু করার নির্দেশ দিয়েছি৷ যেসব থানা আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, ওই থানাগুলো পরিষ্কার করে স্বল্প পরিসরে কাজ শুরু করা হবে৷ এছাড়া যে থানাগুলোতে হামলা হয়নি, সেগুলোতে পুরোদমে কাজ শুরু হচ্ছে৷ শুক্রবার বা শনিবার থেকেই থানার স্বাভাবিক কার্যক্রম শুরুর চেষ্টা করছি৷ পুলিশ কাজ শুরু করতে পারলে মানুষের মধ্যে যে আতঙ্ক আছে, সেগুলো আর থাকবে না৷ আমরা মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করছি৷”

পুলিশবিহীন রাজধানীতে বুধবার রাতে কিছু এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে৷ এতে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে আতঙ্ক৷ নির্ঘুম রাত কাটাচ্ছে মানুষ৷ বাসিন্দারা বলেছেন, থানা-পুলিশের কার্যক্রম শুরু করা এখন খুবই জরুরি৷ মিরপুর, মোহাম্মদপুর, বছিলা, কালশী, ইসিবি চত্বর, উত্তরা, বাড্ডা ও ধানমন্ডি এলাকায় ডাকাতির চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী৷ আতঙ্কে কিছু এলাকায় রাত জেগে পাহারা বসিয়েছে ছাত্রজনতা৷ কোথাও কোথাও মসজিদের মাইকে দেওয়া হচ্ছে সতর্কতার বার্তা৷ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পোস্ট করা হচ্ছে এমন তথ্য৷

মোহাম্মদপুরের পিসি কালচার হাউজিং সোসাইটির ১০ নম্বর রোডের বাসিন্দা ও একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্ণধার অপলক হাসান সজীব ডয়চে ভেলেকে বলেন, ‘‘বুধবার রাত ২টা ১০ মিনিটের দিকে ৭-৮ জন এসে আমাদের বাড়ির গেট ভাঙতে চেষ্টা করে৷ কিন্তু আমাদের সিকিউরিটি গার্ড সচেতন থাকায় তিনি সবাইকে দ্রুত খবর দেন৷ ফলে আমরা সবাই নেমে আসলে তারা পালিয়ে যায়৷ এ সময় আশপাশের বাড়ির বাসিন্দারাও নেমে আসেন৷ যারা এসেছিল তাদের মধ্যে দুই তিনজন ছিল মধ্যবয়সি৷ আর অধিকাংশ বয়সে তরুণ৷ তাদের দেখে মনে হয়েছে কোনো বস্তি থেকে এসেছে৷ আসলে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি৷”

এছাড়া বুধবার গভীর রাতে কাজীপাড়ার বাঁশপট্টি এলাকায় একাধিক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে৷ ওই দিন গভীর রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরে ও আদাবরে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী৷ উত্তরা ১১, ১২ ও ১৪ নম্বর সেক্টরে ডাকাতি হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ার পর মসজিদের মাইক থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়৷ উত্তরা এলাকা থেকে ১১ জন ডাকাতকে ধরে এলাকাবাসী সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে৷ ক্যান্টনমেন্ট থানা এলাকার ইসিবি চত্বরের পাশে অনলাইন গ্রুপের জমি, ভবন দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে বুধবার রাতে গোলাগুলি হয়েছে বলে জানা গেছে৷

চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানরা সিদ্ধান্ত নিয়েছেন৷ বৃহস্পতিবার সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে পুলিশের নবনিযুক্ত আইজিপি, র‌্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন৷

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সাক্ষাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়৷ এ ব্যাপারে সবার সহযোগিতা চাওয়া হয়েছে৷

পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের আহ্বান জানিয়েছিলেন৷ তার আহ্বানে সাড়া দিয়ে পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরছেন৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন তাদেরকে আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং আপামর জনসাধারণ যাতে পুলিশ সদস্যরা নিরাপদে কর্মস্থলে আসতে পারেন সেজন্য সর্বাত্মক সহযোগিতা করছেন৷

রাজধানীর শের-ই বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহাদ আলী  বলেন, ‘‘আমার থানা পুড়িয়ে দেওয়া হয়েছে৷ এখানে শুধুই ধ্বংসস্তূপ৷ বসে কাজ করার কোনো সুযোগ নেই৷ আজকে সবাই এসেছিল, আমি তাদের চলে যেতে বলেছি৷ থানার অবস্থা আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি৷ আশা করছি, আগামীকাল শুক্রবার থেকে স্বল্প পরিসরে কাজ শুরু করতে পারব৷ তবে এলাকায় টহলসহ অন্যান্য কার্যক্রম শুরু করতে সময় লাগবে৷ পুলিশের গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার রাতে থানায় বসার মতো একটা জায়গা তৈরি করা হবে৷ এরপরই আমরা কার্যক্রম শুরু করব৷”

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০