ঝালকাঠি প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আধুনিক ও পরিচ্ছন্ন ঝালকাঠি গড়তে বড় বাজার ব্যবসায়ী সমিতির ‘পরিকল্পনা সভা’ ইয়াসের ৫ দফা প্রস্তাবনা পেশ

ঝালকাঠি: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা বাস্তবায়নে এবং ঝালকাঠি শহরকে উন্নত বিশ্বের আদলে একটি আদর্শ, পরিচ্ছন্ন ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ ‘পরিকল্পনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) ঝালকাঠি বড় বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাজারের অভ্যন্তরে এই সভা আয়োজিত হয়।

​উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জিয়া উদ্দিন হায়দার স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন এবং পৌর প্রশাসক কাওছার হোসেন

ইয়াসের ৫ দফা প্রস্তাবনা

​শহরকে বাসযোগ্য ও আধুনিক করার লক্ষ্যে সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (YAS)-এর পক্ষ থেকে ৫ দফা বিশিষ্ট একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা পত্র অতিথিবৃন্দের নিকট হস্তান্তর করা হয়। ইয়াসের প্রস্তাবনাসমূহ হলো:

  • ১. উৎস বিভাজন পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা: পচনশীল ও অপচনশীল বর্জ্যের জন্য প্রতিটি দোকান ও বাড়িতে পৃথক লাল ও সবুজ বিন প্রবর্তন করা।
  • ২. ডিজিটাল মনিটরিং ও কুইক রেসপন্স টিম: নাগরিক সমস্যা সমাধানে অ্যাপ বা পেজের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং দ্রুত ব্যবস্থা নিতে ইয়াসের ভলান্টিয়ারদের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন।
  • ৩. নদী ও ড্রেনেজ সুরক্ষা: সুগন্ধা নদী ও ড্রেনগুলোতে ময়লা ফেলা বন্ধে কঠোর নজরদারি ও সিসিটিভি ক্যামেরা স্থাপন।
  • ৪. পরিকল্পিত হকার ব্যবস্থাপনা: রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে নির্দিষ্ট ‘ভেন্ডিং জোন’ নির্ধারণ এবং শহরজুড়ে পরিকল্পিত বৃক্ষরোপণ।
  • ৫. আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন: পরিবেশ দূষণ রোধে শহরের অদূরে অতি দ্রুত একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ।

উপস্থিত নেতৃবৃন্দ

​প্রস্তাবনা পত্রটি প্রদানের সময় ইয়ুথ অ্যাকশন সোসাইটির (YAS) পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, সমাজকল্যাণ সম্পাদক তাহমিনা আইরিন প্রিয়া, এবং সদস্য মেহেদী আকাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

​সভায় বড় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং উপস্থিত অতিথিবৃন্দ ইয়াসের এই আধুনিক ও সময়োপযোগী পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। বক্তারা ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে ঝালকাঠিকে একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF