বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
তানজীল ইসলাম শুভ
১৫ অগাস্ট ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

সংবাদটি ই-পেপারে পড়ুন
বেগম খালেদা জিয়ার জন্মদিন

বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার (১৫ আগস্ট)।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান ছিলেন তিনি। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় হয়ে ধীরে ধীরে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খালেদা জিয়া। পরবর্তীতে তিনি আরও দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি দুইবার সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্বও পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক সংকট, মামলা, কারাবাস ও নানা প্রতিকূলতার মুখোমুখি হন। গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুর পর এটিই তাঁর প্রথম জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে এবার বিএনপির পক্ষ থেকে আড়ম্বরপূর্ণ আয়োজনের পরিবর্তে তাঁর রুহের মাগফিরাত কামনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি নেওয়া হয়েছে।

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ কয়েক দশকের পথচলায় খালেদা জিয়া যে রাজনৈতিক উত্তরাধিকার রেখে গেছেন, তাঁর জন্মদিনে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

৩

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

৪

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

৫

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

৬

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

৭

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৮

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

৯

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

১০

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১১

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

১২

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

১৩

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

১৪

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৫

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

১৬

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

১৭

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

১৮

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

২০