ডেস্ক রিপোর্ট
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও চবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, এ পর্যন্ত আহত কমপক্ষে ১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার পর শাহ জালাল ও শাহ আমানত হলের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্বরে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের কর্মীরা আরেক বগিভিত্তিক সংগঠন সিএফসির এক কর্মীকে মারধর করে। এ ঘটনার জের ধরে শাহ জালাল ও শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের এই দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়। রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখার সময় ছাত্রলীগের পক্ষ দুটি শাহজালাল ও শাহ আমানত হলের সামনে অবস্থান করছে।

এর আগে, দুপুরেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ও আলাওল হলের সামনে দফায় দফায় সংঘর্ষে জড়ায় বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের নেতা কর্মীরা। দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দিনভর থমথমে অবস্থা বিরজ করছে ক্যাম্পাসে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০