ডেস্ক রিপোর্ট
২৭ জানুয়ারী ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা কাউকে প্রভু হিসেবে আসতে দেবো না : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, আমরা কারও কোনো ক্ষতি না করেই উত্তম সম্পর্ক রাখতে চাই। তেমনি উত্তম বন্ধু হিসেবে রাখতে চাই। কিন্তু আল্লাহ’র কসম আমরা কাউকে প্রভু হিসেবে আসতে দেবো না। আল্লাহ্’র বাইরে আমাদের কোনো প্রভু নাই। এই ব্যাপারে আমরা আপোসহীন।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ক্রিকেটার মোস্তাফিজের প্রসঙ্গ টেনে জামায়াত আমিরর বলেন, ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে আলোকিত করেছে মোস্তাফিজ। এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফেন্ডলি ম্যাচে যেতে দেয়নি। দেশের প্রতি ক্রিকেটের প্রতি চরম অপমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে গিয়ে টি টোয়েন্টি খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল এই খেলাটা শ্রীলংকায় হোক আমরা যাবো। ক্রিকেট বোর্ড (আইসিসি) এই সংগত দাবিটাকে মানলো না আমরা দুঃখিত, লজ্জিত।

তিনি আরও বলেন, এখনও সময় আছে আমরা আপনাদের অনুরোধ করি আপনারা সিদ্ধান্ত রিভিউ করেন। এমন বহু নজির আছে কোন একটা দল অপমান, নিরাপত্তাহীনতা অনুভব করেছে, আমরা ওখানে (সেই দেশ) গিয়ে খেলবো না, পার্শ্ববর্তী দেশে গিয়ে খেলবো সেই দেশ নির্ধারণ করা হয়েছে। যদি অন্যদের জন্য তাই করা হয় বাংলাদেশের জন্য কেন করা হবে না।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জামায়াত আমির। তিনি বলেন, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত জনপ্রতিনিধি হয়ে দেশের সম্পদ লুন্ঠন করে বিদেশে পাচার করেছে। ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে বাংলাদেশ ব্যাংকে যার ডকুমেন্ট আছে। কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে জনগণের সম্পদ বের করে আনবো। জনগণের সম্পদ লুণ্ঠনকারীদের ব্যাপারে আমাদের কোনো দয়া মায়া নেই। জামায়াত এ ব্য্যাপারে কঠোর আ আপোসহীন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতের বার্তা হচ্ছে, যেদিন এই সরকার শপথ নিবে অতীতে যা করেছো পরে দেখা যাবে, এখন থেকে কেউ আর কালো টাকার দিকে হাত বাড়াতে পারবা না। যারা ঝুঁকিপূর্ণ পেশায় চাকরি করেন তাদের সেলারি হবে সম্পূর্ণ আলাদা।

সাতক্ষীরা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এই জেলাকে বঞ্চিত রাখা হয়েছে সাড়ে ১৫ বছর। সৎ মায়ের সন্তানের মত আচরণ করা হয়েছে। জেলার চারটি আসন যদি আমাদের উপহার দেন। আমরা আপনাদের সঙ্গে আলোচনা করে জেলার সমস্যার সমাধানে চেষ্টা করবো। আপনারা যদি সরকার গঠণের সুযোগ দেন। তাহলে কোন শিক্ষিত চোরের হাত আপনাদের কোন অংশ খেয়ে ফেলতে পারবে না, খেয়ে ফেলতে দেয়া হবে না।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF