বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
ডেস্ক রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আল-কাহতানির দাবি সত্যি হলো, বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় যাচ্ছে সৌদি

সংবাদটি ই-পেপারে পড়ুন

সৌদি আরব প্রথমবারের মতো বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে পারে- সৌদি ফ্যাশন মডেল রুমি আল-কাহতানি নিজের ইন্সটাগ্রামে এই দাবি করার পর বিষয়টি অস্বীকার করা হয়।কিন্তু এক মাস পর প্রতিযোগিতার আয়োজক সংস্থার পক্ষ থেকে সেই অংশগ্রহণ নিশ্চিত করা হলো।

মিস ইউনিভার্স অর্গানাইজেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সমন্বয়ক মারিয়া হোসে উন্ডা এ সপ্তাহে বার্তা সংস্থা এএফপিকে এক সাক্ষাৎকারে বলেন, তারা সৌদি আরবের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগী হিসেবে সম্ভাব্য প্রার্থী বাছাই করতে কঠোর যাচাই–বাছাই প্রক্রিয়া অনসুরণ করা হচ্ছে।

তিনি বলেন, খুব শিগগিরই এ প্রতিযোগিতার জন্য সৌদি আরবের জাতীয় পরিচালক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হবে। আগামী সেপ্টেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠেয় প্রতিযোগিতার আসরের আগে সৌদি আরবের একজন প্রতিযোগী প্রস্তুত করা ‘সম্ভব’।

গত মার্চের শেষের দিকে এবিষয়ে সৌদি মডেল রুমি আল–কাহতানির ইন্সটাগ্রাম পোস্ট ব্যাপক সাড়া ফেলে। ওই পোস্টে তিনি বলেন, আসন্ন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি ‘সম্মানিত’ বোধ করছেন।

ওই পোস্টে রিয়াদের বাসিন্দা ২৭ বছর বয়সী আল–কাহতানির ছবি ছিল। ছবিতে তিনি কালিমা শাহাদাৎ লেখা সবজ সৌদি পতাকা মেলে ধরেছিলেন। মুহূর্তের মধ্যে এই পোস্ট নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়।

এর এক সপ্তাহের মধ্যেই কাহতানির পোস্টের প্রসঙ্গে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ জানায়, তার এ দাবি ‘মিথ্যা ও বিভ্রান্তিকর। উপসাগরীয় রাজ্যে কোনো বাছাই প্রক্রিয়া চালানো হয়নি বলে জানায় তারা।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরবের প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিত হলে তা হবে রাজতন্ত্রের অতি–রক্ষণশীল ভাবমূর্তি শিথিল করার প্রচেষ্টায় বড় পদক্ষেপ। দেশটির কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান পর্যটক ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নিচ্ছেন।

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব দীর্ঘদিন ধরে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ এবং সবসময় আবায়া পোশাক পরার বাধ্যবাধকতা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

৩

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

৪

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

৫

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

৬

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

৭

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৮

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

৯

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

১০

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১১

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

১২

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

১৩

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

১৪

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৫

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

১৬

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

১৭

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

১৮

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

২০