ডেস্ক রিপোর্ট
৯ মে ২০২৫, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আ. লীগকে নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে ঢাকায় মার্চ করবে সমগ্র বাংলাদেশ: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর রাজধানীর শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবরোধ কর্মসূচি চলছে। পাশাপাশি আরও বিভিন্ন এলকায় চলছে একই কর্মসূচি।

গতকাল রাত থেকেই এ দাবি নিয়ে টানা আন্দোলন চলছে। শুরুতে গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করে। আজ শুক্রবার (৯ মে) দিনের শুরুতে এর কিছুটা দূরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে মঞ্চ তৈরি করে একই দাবিতে সমাবেশ করে তারা। সেই সমাবেশেই শাহবাগ অবরোধের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। এনসিপি নেতাদের আহ্বানে গতকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, প্ল্যাটফর্মও যোগ দিয়েছে।

বিকেল থেকে শাহবাগে অবরোধ কর্মসূচি চলায় সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার কথা জানিয়েছেন।

এই কর্মসূচির বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে রাত ৭টা ৫৫ মিনিটে এনসিপি আহবায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।

দেশের সার্বভৌমত্ববিরোধী, স্বাধীনতাবিরোধী, জুলাইবিরোধী, গণতন্ত্রবিরোধী, ইসলামবিরোধী, নারীবিরোধী, মানবতাবিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হই।’

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০