ডেস্ক রিপোর্ট
২৩ ফেব্রুয়ারী ২০২৪, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউরোপীয়রা জানতো, নির্বাচনে আমিই জিতব: প্রধানমন্ত্রী

জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণকালে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের কেউ কোনো উদ্বেগ প্রকাশ করেননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের প্রত্যেক দেশের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে এবং আমার ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে একটা সুবিধা হয়েছে। নির্বাচন নিয়ে কেউ কোনো কথা আমাকে বলেনি। তারা নিজেরাই জানত যে, ইলেকশনে আমিই জিতে আসব। যারা চায়নি (যে আমি জয়ী হই) তারাই প্রশ্ন ওঠায়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গণভবনে মিউনিখ নিরাপত্তা সম্মেলন’-এ যোগদান ও জার্মানি সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন প্রধানমন্ত্রী।

জার্মানি সফরে বিভিন্ন বিষয় নিয়ে কথা হলেও নির্বাচনের বিষয়ে কোনো কথা হয়নি জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, কোনো কোনো দেশে একটা নির্বাচনের রেজাল্ট করতে ১২-১৫ দিন সময় লাগে, সেই নির্বাচন ফেয়ার। আর বাংলাদেশে এতো সুষ্ঠু নির্বাচন হওয়ার পর ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টার মধ্যে রেজাল্ট এসে গেল। সেই নির্বাচন নাকি ফ্রি ফেয়ার না। এই রোগের ওষুধ আমাদের কাছে নেই।

আমাদের শক্তি হলো জনগণ, অন্য কেউ নয় এমন মন্তব্য করে তিনি আরও বলেন, এখন তাদের মধ্যে কে প্রেসিডেন্ট হবে এ বিষয়ে সমঝোতা হচ্ছে। ওই রকম যদি বাংলাদেশ হতো তাহলে তাদের জন্য ভালো হতো। সেটা হয়নি দেখেই তাদের মন খারাপ। তবে তাদের মন ভালো হয়ে যাবে।

উল্লেখ্য, মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি জার্মানি যান। ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন। মিউনিখে অবস্থানকালে তিনি নিরাপত্তা সম্মেলনে যোগদানের পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর আজ প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে সম্প্রতি জার্মানি সফর, ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’-এ যোগদান ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকসহ নানা বিষয়ে কথা বলেন তিনি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF