ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) এর আয়োজনে এবং ইয়াস সাইবার সিকিউরিটির সহযোগিতায় ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষক প্রশিক্ষণ’ শীর্ষক এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় অনলাইনে গুগল মিট প্ল্যাটফর্মে দুই ঘণ্টাব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা, নিরাপদ ও দায়িত্বশীলভাবে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষক দল গঠন, প্রশিক্ষকদের ভূমিকা ও দায়িত্ব এবং স্কুল ও কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
এছাড়া ভবিষ্যতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল সচেতনতা কার্যক্রম পরিচালনার জন্য কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
সেশনটি উপস্থাপনা করেন ইয়ুথ অ্যাকশন সোসাইটির সদস্য ফারজানা ঈমাম।
প্রশিক্ষণ পরিচালনা ও প্রশিক্ষণ প্রদান করেন ইয়ুথ অ্যাকশন সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইয়াস সাইবার সিকিউরিটির প্রশিক্ষক মো. সাব্বির হোসেন রানা।
আয়োজকরা জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারী তরুণদের ভবিষ্যতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ও যুবসমাজের মধ্যে সাইবার নিরাপত্তা এবং দায়িত্বশীল ডিজিটাল ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরিতে সম্পৃক্ত করা হবে।
তারা বলেন, বর্তমান ডিজিটাল সময়ে তরুণদের শুধু প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলাই যথেষ্ট নয়, বরং তাদের নিরাপদ, দায়িত্বশীল ও সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তোলাও জরুরি। এ লক্ষ্যেই ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) ও ইয়াস সাইবার সিকিউরিটির পক্ষ থেকে ধারাবাহিকভাবে সচেতনতামূলক ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজকরা আশা প্রকাশ করেন, অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে বৃহত্তর পরিসরে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।