ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
২৩ ফেব্রুয়ারী ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৪ আরসা সদস্য গ্রেফতার

সংবাদটি ই-পেপারে পড়ুন

কক্সবাজারের উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৪ আরসা সদস্যকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। গতকাল রাতে উখিয়ার ১৫ নম্বর জামতলী ক্যাম্পের ই ব্লকে এই অভিযান চালানো হয়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া ৮ এপিবিএন পুলিশের হেডকোয়ার্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে, অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এপিবিএন পুলিশের গোয়েন্দা ইউনিট গোপন সংবাদে জানতে পারে আরসার একটি সন্ত্রাসী গ্রুপ জামতলী ক্যাম্পে নাশকতার পরিকল্পনা করার জন্য গোপনে জমায়েত হয়েছে।

এই তথ্যের ভিত্তিতে এপিবিএন পুলিশের একাধিক টিম গতকাল রাতে জামতলী ক্যাম্পের ই ব্লকে অভিযান চালায়। এ সময় আরসার সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, রাতে গ্রেফতার হওয়া আরসা সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে ৬ টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড ও অন্যান্য অস্ত্র সরঞ্জাম উদ্ধার করা হয়।

ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, মিয়ানমারের রাখাইনের সন্ত্রাসী গ্রুপ ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’র সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ক্যাম্পে বড় ধরনের নাশকতা ও অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০