ডেস্ক রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৪, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উগ্রবাদী প্রতিহতে কোনো সহানুভূতি দেখাবে না ছাত্র-জনতা: সারজিস

বাংলাদেশকে অস্থিতিশীল করতে যারা অপতৎপরতা চালাচ্ছে, সে সব উগ্রবাদী প্রতিহত করতে বিন্দুমাত্র সহানুভূতি দেখাবে না ছাত্র-জনতা। এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (২৭ নভেম্বর) সকালে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

সারজিস বলেন, এদেশের মুসলমানরা শান্তিপ্রিয়। তারা যেমন নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, অন্যের ধর্মের প্রতিও। কিন্তু এই সহানুভূতিকে দুর্বলতা ভাবা যাবে না। বলেন, যাদের এদেশে ২৫ দিন দেহ থাকে আর বাকি পাঁচ দিন ভারতে মন নিয়ে গিয়ে চক্রান্ত করে এবং সেটার বাস্তবায়ন এদেশে ঘটায়; তাদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখানো হবে না।

তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় কাদের মন খারাপ হয়েছে, তা আমরা দেখেছি। কারা গণঅভ্যুত্থানে কতটুকু সমর্থন জানিয়েছিল, তাও দেখেছি।’ মাদরাসার শিক্ষার্থীরা গেল ছাত্র-জনতার অভ্যুত্থানে মন্দির পাহারা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এগুলোকে প্রশ্রয় হিসেবে দেখা হলে ভুল হবে।

ইসকনের সমালোচনা করে সারজিস বলেন, ‘গেল ফ্যাসিস্ট সরকার এই সংগঠনের সকল অপকর্ম আড়াল করে রেখেছিল। তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিল। তারা গলাকেটে মানুষ হত্যা করে, গতকাল তা আমরা দেখেছি।’

এবার আইনজীবী সাইফুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনলে ছাত্র-জনতা ছেড়ে দেবে না বলেও উল্লেখ করেন বৈষম্যবিরোধী আন্দোলনের এই সমন্বয়ক। বলেন, এ হত্যাকাণ্ডের বিচার না হলে, তা হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম ব্যর্থতা।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF