ববি প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা ববির ১০৯ শিক্ষকের

শিক্ষক সংকট, পদোন্নতি জটিলতা ও আইনগত অনিশ্চয়তা নিরসনের দাবিতে এক দিনের কর্মবিরতি এবং সমস্যা সমাধান না হলে পরদিন থেকে পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা এবং প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়োছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১০৯ জন শিক্ষকের স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় শিক্ষকদের পদোন্নতি জটিলতা নিরসনের দাবিতে আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জামাল উদ্দীন।

শিক্ষকদের লিখিত বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বিভিন্ন বিধি ও প্রবিধানের আওতায় পরিচালিত হলেও সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে জারিকৃত একটি নির্দেশনার কারণে পুরো কার্যক্রম আইনগত সংকটে পড়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদোন্নতি ও প্রশাসনিকসংক্রান্ত বিধি প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে চ্যান্সেলরের অনুমোদন বাধ্যতামূলক। ফলে পূর্ববর্তী বিধির আওতায় পরিচালিত কার্যক্রমের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের অধিকাংশেই তীব্র শিক্ষক সংকট বিরাজ করছে। অনেক বিভাগে মাত্র তিন থেকে চারজন শিক্ষক দিয়ে একাধিক ব্যাচের পাঠদান চালাতে হচ্ছে, যা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। অনুমোদিত পদ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে প্রায় ৫১টি পদ শূন্য রয়েছে। এছাড়া খণ্ডকালীন শিক্ষকদের ভাতা ও সম্মানি বন্ধ থাকায় শিক্ষাদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রেও দীর্ঘসূত্রিতা দেখা দিয়েছে। ইতোমধ্যে ২৪ জন শিক্ষকের পদোন্নতির জন্য সুপারিশ সম্পন্ন হলেও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষক সমাজে অসন্তোষ বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদোন্নতি নীতিমালা রয়েছে এবং সে অনুযায়ী একটি সিলেকশন বোর্ডও গঠন করা হয়েছিল। তবে বোর্ড বসার পর ইউজিসি থেকে একটি চিঠি পাওয়া যায়, যেখানে অভিন্ন নীতিমালা অনুসরণ করে পদোন্নতি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এ বিষয়ে ইউজিসির সঙ্গে যোগাযোগ রাখছি। একটি সভা হয়েছে, তবে এখনো তার সিদ্ধান্ত হাতে পাইনি। আশা করছি দ্রুতই একটি ইতিবাচক সমাধান পাওয়া যাবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে ‘ম্যানেজমেন্ট ফেস্ট ’ অনুষ্ঠিত

১

হিজলায় বুদ্ধিপ্রতিবন্ধী নারী সাত মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্বের পরিচয় অজানা

২

বরিশাল জেলা যুবদলের নেতৃত্বে আসতে তৎপর পদপ্রত্যাশীরা

৩

বরিশালে বউ-শাশুড়ির বিরোধের পর নারীর মৃত্যু, পুত্রবধূ আটক

৪

সরকারি বিএম কলেজে: “হাফপ্যান্ট পরে” ইসলামী ছাত্র আন্দোলনের ম্যারাথন, পোশাক নিয়ে বিতর্ক

৫

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

৭

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

৮

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

৯

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

১০

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

১১

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১২

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

১৩

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

১৪

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

১৫

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১৬

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১৭

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১৮

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৯

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

২০