ডেস্ক রিপোর্ট
২৩ মার্চ ২০২৪, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক নজরে ‘দুই যুগে মস্কোতে যত হামলা’

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জনে। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ শনিবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। যেটিকে দেশটির সরকার একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে।

তবে রাশিয়ায় রাজধানীতে আক্রমণ নতুন কিছু নয়। গত ২৫ বছরে দেশটির এই শহর একাধিকবার হামলার শিকার হয়েছে। এতে প্রাণ হারিয়েছে শত শত মানুষ। আসুন দেখে নেই গত দুই যুগে মস্কোতে যত হামলা হয়েছে তার ধারাবাহিক ঘটনাপ্রবাহ।

১৯৯৯ সালের ১৩ সেপ্টেম্বর দক্ষিণ-পূর্ব মস্কোর একটি আটতলা আবাসিক ভবনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় ১১৮ জন মানুষ। দেশটি এই হামলার জন্য দায়ী করে উত্তর ককেশাস প্রজাতন্ত্র চেচনিয়া থেকে আসা মুসলিম বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের।

মস্কোর সেই অ্যাপার্টমেন্টে হামলা ছাড়াও সেসময় পরবর্তী ১৫ দিনে আরও কয়েকটি ধারাবাহিক হামলায় সর্বমোট ২৯৩ জন প্রাণ হারায়।

১৯৯৯ সালের হামলায় আবাসিক ভবনটির বাইরের চিত্র।

২০০২ সালের ২৩ অক্টোবর মস্কোর একটি থিয়েটারে গানের অনুষ্ঠান চলাকালে ৮০০ জনকে জিম্মি করে সন্ত্রাসীরা। দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে জিম্মিকারী চেচেন বিদ্রোহী গোষ্ঠির সেই সংঘর্ষ স্থায়ী হয়েছিল দুই দিন তিন রাত। এতে ১৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়।

২০০২, নিরাপত্তা বাহিনীর সদস্যরা জিম্মি হওয়া সাধারণ মানুষদের উদ্ধার করছে।

২০০৩ সালের ৫ জুলাই। আবারও একটি রক কনসার্টের ময়দান। এবার আক্রমণ হয় দুই চেচেন বিচ্ছিন্নতাবাদী মহিলার আত্মঘাতী বোমা হামলায়। মস্কোর কাছে তুশিনো এয়ারফিল্ডে এঘটনা ঘটে। ১৫ জন মারা যায় সেই কনসার্টের মাঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিল ২০ হাজার মানুষ।

২০০৪ সালের ৬ ফেব্রুয়ারি মস্কোর একটি মেট্রোতে বোমা বিস্ফোরিত হয়। ঘটনার নেপথ্যে আগের মতোই চেচেন বিদ্রোহীরা। এবার একটি সাবওয়েতে বোমা হামলায় নিহত হয় ৪১ জন মানুষ।

২০০৪ সালের মেট্রো হামলায় নিহতদের নামফলক।

২০১০ সালের ২৯ মার্চ দুজন নারী আত্মঘাতী হামলাকারী মস্কোর একটি সাবওয়েতে হামলা চালালে নিহত হয় ৪০ জন। এটি হয়েছিল মস্কোর লুবিয়াঙ্কা স্টেশনে যার ঠিক পাশেই অবস্থিত রুশ গোয়েন্দা সদর দপ্তর। বরাবরের মতো এ হামলাতেও জড়িত ছিলেন চেচেন বিদ্রোহীরা। হামলার দায় স্বীকার করেন চেচেন নেতা দকু উমারভ।

২০১০ সালের সাবওয়ে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে মস্কোর মানুষ।

২০১১ সালের ২৪ জানুয়ারি মস্কোর ডোমোডেডোভো আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় ৩৭ জন।

২০১১ বিমানবন্দর হামলার সময়ের পরিস্থিতি।

উল্লেখ্য, ১৯৯৯ থেকে এখন পর্যন্ত সবগুলো হামলা মিলিয়ে শত শত মানুষ প্রাণ হারায় যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এদের মাঝে কিছুই বিদেশিও ছিল।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF