তানজীল ইসলাম শুভ
২৬ মে ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক মুহূর্তেই শেষ একটি পরিবার, বরিশালে বাসচাপায় নিহত ৩

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোটরসাইকেলে ঢাকা থেকে বরিশালের উজিরপুরে গ্রামের বাড়িতে ফিরছিলেন এক দম্পতি ও তাঁদের একমাত্র শিশু সন্তান। কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের তিনজন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ, তাঁর স্ত্রী মনিয়া বেগম এবং তাঁদের একমাত্র শিশু সন্তান জান্নাত।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাটাজোড় বাসস্ট্যান্ড এলাকায় তীব্র যানজটের কারণে ফিরোজ মাহমুদ তাঁর মোটরসাইকেলটি থামিয়ে রেখেছিলেন। এ সময় পেছন থেকে আসা বরিশালগামী দ্রুতগতির ‘তাজ পরিবহন’-এর একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও তাঁদের শিশু সন্তানের মৃত্যু হয়। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এদিকে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসটি ভাঙচুর করে এবং ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।

ঈদকে সামনে রেখে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরা এই পরিবারের করুণ মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া বাস চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF