ডেস্ক রিপোর্ট
১৮ মার্চ ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমভি আবদুল্লাহ: অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালি পুলিশ-আন্তর্জাতিক নৌবাহিনী

অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালি পুলিশ-আন্তর্জাতিক নৌবাহিনী
ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ ও জিম্মি নাবিকদের উদ্ধারে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালি পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী। সোমবার সোমালিয়ার পুন্টল্যান্ড অঞ্চলের পুলিশ বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সংবাদমাধ্যমটি বলছে, সোমালি পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনী জলদস্যুদের দ্বারা হাইজ্যাক করা বাণিজ্যিক জাহাজে (এমভি আবদুল্লাহ) অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। জলদস্যুদের হাতে থাকা পণ্যবাহী জাহাজ রুয়েন ভারতীয় নৌবাহিনী উদ্ধার করার দুদিন পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পুন্টল্যান্ড সোমালিয়ার একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল। সেই অঞ্চলের পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‍‘আন্তর্জাতিক নৌবাহিনী হামলার পরিকল্পনা করছে এমন রিপোর্ট পাওয়ার পর পুন্টল্যান্ড পুলিশ বাহিনী নিজেদের প্রস্তুত রেখেছে।

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লায় জিম্মি যারা
‘আমার জীবনের বিনিময়ে হলেও ছেলেরে ফেরত চাই’
পুন্টল্যান্ড সিকিউরিটি ফোর্স হলো সোমালিয়ার স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড রাজ্যের নিরাপত্তা বাহিনী। ২০০২ সালে এই অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাহিনীটি গঠন হয়েছিল। এ বাহিনী সোমালিয়ার ফেডারেল সরকার এবং পুন্টল্যান্ড সরকার থেকে স্বাধীন।

তবে এর আগে ইউরোপীয় ইউনিয়নের একটি জাহাজ এমভি আবদুল্লাহ’য় অপারেশন পরিচালনার জন্য বাংলাদেশের অনুমতি চাইলেও নাবিক ও ক্রুদের প্রাণনাশের আশঙ্কায় বাংলাদেশ সরকার সেই অনুমতি দেয়নি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট প্রধান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলম বলেছিলেন, আমরা নেগোশিয়েশন করছি, কীভাবে শান্তিপূর্ণ উপায়ে নাবিক ও ক্রুদের কোনো ক্ষতি ছাড়াই জাহাজটি উদ্ধার করা যায়।

এছাড়া ছিনতাই হওয়া জাহাজ ও জিম্মি নাবিকদের উদ্ধারে ‘মধ্যস্থতাকারী’ নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল জাহাজের মালিক কবির গ্রুপ।

বাংলাদেশি জাহাজের দায়িত্বে নতুন দস্যুদল, হাতে ভারী অস্ত্র
মুক্তিপণ না দিলে সবাইকে হত্যা করে সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি
‘এমভি আবদুল্লাহকে’ অনুসরণ করছে ইইউয়ের যুদ্ধজাহাজ

এর আগে ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। সে সময় জাহাজটি সোমালিয়া উপকূল থেকে ৫৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। দস্যুদের কাছে জিম্মি হয় ২৩ বাংলাদেশি নাবিক ও ক্রু। জাহাজটি গত তিনদিন ধরে সোমালিয়ার গোদবজিরান উপকূলের ৪ নটিক্যাল মাইল দূরে নোঙ্গর করা রয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF