ডেস্ক রিপোর্ট
৩ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালবৈশাখী ঝড়ে ট্রলারডুবি, ২ জেলে নিখোঁজ

ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাসংলগ্ন মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি জেলে নৌকা ডুবে নিখোঁজ দুই জেলের সন্ধান এখনও মেলেনি। রোববার (৩ মে) বেলা সাড়ে ১২ টার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মন্ডল।

এর আগে শনিবার (২ মে) বিকেলে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাটসংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তরচর গ্রামের আলম মালতিয়ারের ছেলে শিপন (২০) এবং একই গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)।

নৌকা থেকে জীবিত ফেরত জেলে মামুন সাংবাদিকদের জানান, বিকেলে তারা চারজন মিলে নদীতে জাল তুলছিলেন। হঠাৎ আকাশ কালো করে প্রচন্ড বেগে কালবৈশাখী শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায় এবং চারজনই নদীতে ছিটকে পড়েন।

মামুন এবং আজিম নামে দুই জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চোখের পলকেই শিপন ও জুয়েল উত্তাল মেঘনায় তলিয়ে যায়।

নিখোঁজ জুয়েলের স্বজন মো. আফসার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ট্রলার নিয়ে তারা উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় রাত ১২টা পর্যন্ত তল্লাশী চালিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন বাঘা সাংবাদিকদের জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞ ডুবুরি দলের সহায়তা চেয়েছেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজুর রহমান সাংবাদিকদের বলেন, ঘটনাটি জানার পরপরই আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

হিজলা নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক (ওসি) গৌতম চন্দ্র মন্ডল সাংবাদিকদের বলেন, নিখোঁজদের উদ্ধার নদী তীরবর্তী এলাকায় মাইকিং ও নদীতে তল্লাশী অভিযান চলমান রয়েছে।’

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০