নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
৯ মে ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় জমি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত, দুটি বসত ঘরে ভাঙচুর

পটুয়াখালীর কুয়াকাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে কুয়াকাটার তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাদশা ফরাজীর বাড়ির সামনে এ সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে বাদশা ফরাজী পরিবারের আত হয়েছেন বাদশা ফরাজী (৫০), বাদল ফরাজী (৫০), বকুল বেগম (৪৫), রাসেল (১৯), মানসুরা বলেন (৫০), কোহিনুর বেগম (৪০) ও মিলন (২২) । অন্যদিকে কুদ্দুস ফরাজি পরিবারের রুহুল আমিন (৩২), ইয়াকুব (৩৪) ও লাইলী বেগম (৫০) আহত হয়েছেন।

প্রাথমিকভাবে আহতদের কুয়াকাটার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদশা ফরাজী ও কুদ্দুস ফরাজীর পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বাদশা ফরাজীর পরিবারের সদস্যরা জমিতে কাজ করছিলেন, এমন সময় কুদ্দুস ফরাজীর পক্ষের কয়েকজন সেখানে এসে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।

সংঘর্ষ চলাকালে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। বর্তমানে এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের উপসহকারী মেডিকেল অফিসার মো. রিয়াজ জানান, আহতদের মধ্যে সাতজনের মাথা ও বুকসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। এজন্য প্রাথমিক চিকিৎসার পর তাদের কলাপাড়ায় স্থানান্তর করা হয়েছে।

অভিযুক্ত কুদ্দুস ফরাজী বলেন, আওয়ামী লীগের আমলে একটি জাল দলিলে জমি দাবি করে আমার জমিতে দুটি ঘর নির্মাণ করেন বাদশা ফরাজী গংরা। ৫ তারিখের পরে আমি ঘর দুটি ভেঙে দেই। এ বিরোধ নিষ্পত্তির জন্য আমি পৌর বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ মুসল্লির নিকট কাগজপত্র জমা দিলেও প্রতিপক্ষরা কোন কাগজপত্র উপস্থাপন করছেন না।

কিন্তু আজ সকালে আমি জানতে পারি প্রতিপক্ষরা ফের আমার জমিতে ঘর নির্মাণ করছে। আমি সেখানে গেলে প্রতিপক্ষরা আমার উপরে হামলা চালায়। এতে আমার তিনজন লোক আহত হয়েছে। পরে আমার লোকজন প্রতিরোধ করলে তাদেরও কয়েকজন আহত হয়েছেন ।

বাদশা ফরাজী বলেন, ৫ তারিখ রাতে আমাদের দুটি বসতঘর ভেঙ্গে ফেলে কুদ্দুস ফরাজী গংরা। আমরা এতদিন কারো কাছে ন্যায়বিচার না পেয়ে আজ সকালে আমাদের জমিতে ঘর তুলতে ছিলাম এমন সময় কুদ্দুস ফরাজী গংরা ১৫ থেকে ২০ জন লোক নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের সাত জন আহত হয়েছে।

মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০