ডেস্ক রিপোর্ট
৮ নভেম্বর ২০২৪, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়াকাটা থেকে গৌরনদী পৌরসভার দুই কাউন্সিলরসহ আটক-৫

পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেলে আত্মগোপনে থাকা জেলার গৌরনদী পৌরসভার দুইজন কাউন্সিলরসহ ছাত্র ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।গত ৫ আগস্টের পর থেকে গ্রেপ্তারকৃতরা নিজ নিজ এলাকা ছেড়ে বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, কলাপাড়া থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি আবাসিক হোটেল থেকে গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সুজন, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্স রোনাল্ড ব্যাপারি, পৌর যুবলীগের সদস্য এইচএম টিপু ও সাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের গৌরনদী থানায় আনার পর দুপুরে আাদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সূত্রমতে, গ্রেপ্তারকৃতরা সবাই স্থানীয় সাবেক সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর সেকেন্ড ইন কমান্ড গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র (সম্প্রতি গ্রেপ্তারের পর জেল হাজতে থাকা) হারিছুর রহমানের অনুসারী।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

১

বিএম কলেজে ‘ম্যানেজমেন্ট ফেস্ট ’ অনুষ্ঠিত

২

হিজলায় বুদ্ধিপ্রতিবন্ধী নারী সাত মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্বের পরিচয় অজানা

৩

বরিশাল জেলা যুবদলের নেতৃত্বে আসতে তৎপর পদপ্রত্যাশীরা

৪

বরিশালে বউ-শাশুড়ির বিরোধের পর নারীর মৃত্যু, পুত্রবধূ আটক

৫

সরকারি বিএম কলেজে: “হাফপ্যান্ট পরে” ইসলামী ছাত্র আন্দোলনের ম্যারাথন, পোশাক নিয়ে বিতর্ক

৬

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

৮

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

৯

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

১০

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

১১

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

১২

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৩

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

১৪

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

১৫

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

১৬

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১৭

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১৮

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১৯

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

২০