জুনায়েদ সিদ্দিকী
৩ অগাস্ট ২০২৪, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলনকারীরা মিসগাইডেড, এদেরকে অন্য কেউ চালাচ্ছে: ঢাবি শিক্ষক

কোটা সংস্কার আন্দোলন ও এ নিয়ে সৃষ্ট সংঘর্ষে শিক্ষার্থী ও সাধারণ জনগণ হত্যার প্রতিবাদের উত্তাল সারাদেশ। আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণায় আজ শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি পালন করা হচ্ছে।

তবে এই আন্দোলনকারীদের ‘মিসগাইডেড’ অবহিত করে তাদেরকে অন্য কেউ চালাচ্ছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষক। এ নিয়ে ফেসবুকে নিজের আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা করতে দেখা যায় অনেককেই।

পোস্টদাতা ওই শিক্ষকের নাম রাকিবুল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের প্রভাষক বলে জানা গেছে। ফেসবুকের তার আইডিতে গিয়ে দেখা যায়, বর্তমানে তিনি শিক্ষকতার পাশাপাশি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সহকারী আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন বলে তার আইডিতে উল্লেখ রয়েছে।

আজ শুক্রবার দুপুরের দিকে দেয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, সরকার পতন করবেন তার জন্য আলাদাভাবে মাঠে নামেন। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে কেন? বিভাগগুলোতে সাধারণ শিক্ষার্থীদের একরকম মেন্টাল টর্চার করে, ফাঁদে ফেলে জোর করে সমর্থন নেওয়ার এ কেমন খেলা!

তিনি আরও লেখেন, অনেক শিক্ষার্থী আমাদের কাছে অভিযোগ করছে তাদেরকে বাধ্য করা হচ্ছে। কোনোভাবেই তারা শৃঙ্খলা ফেরানোর পক্ষে নয়। এরা মিসগাইডেড, এদেরকে অন্য কেউ চালাচ্ছে। আমরা মানুষ হত্যাকারীদের আন্তর্জাতিকভাবে বিচার দাবি করছি, চিহ্নিত সন্ত্রাসীদের বিচার দাবি করছি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading