ডেস্ক রিপোর্ট
৭ জুলাই ২০২৪, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটা বাতিলের দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

সব চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

রোববার (৭ জুলাই) বেলা ১১টায় ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এসে শেষ হয়। পরে মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।


বিক্ষোভ শুরুর পর মুষলধারে বৃষ্টি নামলেও তাতে ভিজেই আন্দোলন চালিয়ে যান এবং কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থী দর্শন বিভাগ দ্বিতীয় বর্ষের মজিবুল হক, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের সাবিহা ইসলাম, ইশরাত জাহান ও সমাজকর্ম বিভাগের সাব্বির হোসেন বলেন- পড়ালেখা শেষে চাকরি করতে গিয়ে মেধা নয় কোটার ফাঁদে পড়তে হবে এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না।

আমরা চাই মেধার ভিত্তিতে এবং যোগ্যতার চাকরি হোক সর্বত্র। এজন্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আন্দোলনকারীরা। এদিকে মহাসড়ক অবরোধের ফলে নথুল্লাবাদ বাস টার্মিনালে দুই প্রান্তে কয়েক কিলোমিটার ধরে যানবাহনের তীব্র জট লেগে যায়, ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। পরে বেলা সোয়া দুইটার দিকে পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। তিনি জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০