ডেস্ক রিপোর্ট
৪ জুলাই ২০২৪, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটা সংস্কার আন্দোলনে বরিশাল পত্রিকার সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা

চলমান কোটা সংস্কার আন্দোলনে সাংবাদিকের ওপর হামলা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রলীগের একাংশের কর্মীরা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হামলার শিকার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও বরিশাল পত্রিকার প্রতিনিধি আবু উবাইদা।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে তাকে মারধর করা হয়। মারধর করে ছাত্রলীগের শান্ত-তমাল-আরাফাত গ্রুপের অনুসারী ২০২১-২২ শিক্ষাবর্ষের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শিশির আহমেদ সুমন, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ সেশনের শিমুল, বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের রাকিবসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী।

ভুক্তভোগী আবু উবাইদা জানান, কোটা সংস্কারপন্থী আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনাকর সৃষ্টি হলে সেখানে পেশাদারিত্বে আমি ভিডিও করতে যাই। সাংবাদিক পরিচয় দিলেও আমার উপর চড়াও হয় এবং আমাকে কয়েকজন মারধর করে। পরে ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে দিতে বাধ্য করে। এছাড়া আরো কয়েকজন সংবাদকর্মীর উপর তারা চড়াও হয়। তমালের সামনেই আমাকে মারা হয়।

প্রত্যক্ষদর্শী মেহরাব হোসেন বলেন, কোটা আন্দোলনের সময় দেখলাম সাংবাদিক ভিডিও করতে গেলে মারধর করে ছাত্রলীগের কয়েকজন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে দিতে বাধ্য করে। পরে তাকে এলোপাতাড়িভাবে মারধর করা হয়।

অন্য একজন প্রত্যক্ষদর্শী শুভ মন্ডল বলেন, আন্দোলনকারী ও ছাত্রলীগ মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে সাংবাদিক ভিডিও করতে গেলে হাতাহাতি করতে দেখি। এক পর্যায়ে আন্দোলন ভেঙে যায়।

মারধরকারী সুমনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সে কেন ভিডিও করবে, তাই তার ফোন নিয়ে নিচ্ছিলাম। কিন্তু তাকে মারধর করা হয়নি।

এর আগেও সংবাদকর্মীদের উপর বেশ কয়েকবার চড়াও হয় তারা। সাংবাদিক মারধরের অভিযোগ থাকলেও বিচার হয়নি তার।

 

এ বিষয়ে ববি প্রক্টর ড. আব্দুল কাইউম বলেন, আপনাদের মাধ্যমে আমি জানলাম। তবে লিখিত কোনো অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF