আকাশ, ঝালকাঠি প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যান্সারে আক্রান্ত অসহায় নারীর চিকিৎসায় প্রয়োজন আড়াই লাখ টাকা, সহযোগিতার আবেদন এলাকাবাসীর

ঝালকাঠি জেলার ধানসিঁড়ি ইউনিয়নের পূর্ব বিন্নাপাড়া গ্রামের এক অসহায় নারী ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। তবে আর্থিক সংকটের কারণে তার প্রয়োজনীয় চিকিৎসা ব্যাহত হচ্ছে। চিকিৎসা চালিয়ে যেতে প্রায় আড়াই লাখ টাকার প্রয়োজন হলেও সেই অর্থ জোগাড় করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় স্থানীয় এলাকাবাসী মানবিক সহায়তার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা তইয়াবালি শিকদার বলেন,
“দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছি।”
আজিবর শিকদার বলেন,
“একজন মানুষের জীবন বাঁচাতে সবাই যদি সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। মানবিক কারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।”
বাদল মিরা বলেন,
“অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ও প্রবাসীদের কাছে সহযোগিতা কামনা করছি।”
এলাকাবাসীর দাবি, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে ওই নারীর সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন দাতব্য সংস্থার প্রতি দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading