ববি প্রতিনিধি
১৪ মার্চ ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যাম্পাস সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে ছাত্রশিবিরের মতবিনিময় 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় ছাত্রশিবিরের নিকট সংগঠনগুলোর কি প্রত্যাশা সে বিষয়ে আলোচনা,মতবিনিময় ও প্রত্যাশার কথা শোনেন ছাত্রশিবির।

শুক্রবার (১৪ মার্চ) বরিশাল সদরে হোটেল এরিনাতে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ক্যাম্পাস সাংবাদিক ও সামাজিক সংগঠনের সম্মানে এ মতবিনিময় সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি বলেন, আপনি মুসলিম হন বা না হন আপনার দায়িত্বের জায়গা থেকে আল্লাহকে জবাব দিতে হবে। মুসলিম হওয়া বা না হওয়া অনেক পরে। আমরা দেখি যারা ইসলাম চর্চা করে তাদের অনেক সংগঠনে ভিন্ন চোখে দেখে। যেমনটা হওয়ার কথা ছিলো না। কোনো সংগঠনে এমন পরিবেশ যেনো না হয় সেটা দেখা উচিত। নামাজ পড়া বা ধার্মিক পোষাক পড়া মানেই শিবির করেনা এটা আমাদের মনে রাখতে হবে। তিনি বলেন, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের ইস্টেকহোল্ডার হিসেবে কাজ করে। রাষ্ট্রের উন্নয়নে তাঁদেরও ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের লেখার স্বাধীনতার দরকার।আমাদের প্রত্যাশা ক্যাম্পাস সাংবাদিকরা তাঁদের স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে ও মতামতের স্বাধীনতা থাকবে সেখানে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।সাংবাদিকদের বস্তুনিষ্ঠ স্বাধীন মতামত প্রকাশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ক্যাম্পাসে জুলাই বিপ্লব চলাকালীন ক্যাম্পাস সাংবাদিকদের সাহসী ভূমিকা এবং সামাজিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্রয়াসে বাংলাদেশের উপর চেপে থাকা জগদ্দল পাথরের ন্যায় ফ্যাসিবাদ  বিদায় ঘটেছে। এখানে বরিশাল বিশ্ববিদ্যালয় এক অনন্য ইতিহাস রচনা করেছিলো।

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে ছাত্রশিবিরের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে কথা বলার সুযোগ সংকীর্ণ থাকলেও বর্তমানে মানুষ বাকস্বাধীনতা ফিরে পেতে চলেছে। স্বাধীনভাবে কথা বলা ও সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে কোন সাংবাদিক যেন প্রতিবন্ধকতার শিকার না হয়, সেদিকে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর খেয়াল রাখার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, ববিচাস, বিএনসিসি, ইন্তেফাদা মঞ্চ, চারুকলা সংসদ, আইটি সোসাইটি, ইংলিশ ক্লাব, ডিবেটিং ক্লাব, ক্রিকেট ক্লাব, রোভার স্কাউট, লিংকার্স (সোশাল মিডিয়া গ্রুপ), সোচ্চার সহ নানান সংগঠনের নেতৃবৃন্দ

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০