জুনায়েদ সিদ্দিকী
৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুনের দায় নেবে না বিএনপি, ৩ নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

সোমবার (৩ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কৃত তিন নেতা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুল হক, চরএলাহীর সাবেক সভাপতি মো. ইসমাইল ও বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহবায়ক আনিসুল হক, সদস্য মো. ইসমাইল ও সদস্য মো. সাহাব উদ্দিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে বহিষ্কারের বিষয়ে মন্তব্য জানতে তাদের একাধিকবার ফোন দিলেও তারা কেউ রিসিভ করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক নোয়াখালী জেলার এক বিএনপি নেতা বলেন, বিএনপি নেতা আবদুল মতিন তোতা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুল হক, চরএলাহীর সাবেক সভাপতি মো. ইসমাইল ও বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে দল ও পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, কোনো সন্ত্রাসী বা খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তির স্থান বিএনপিতে নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১০

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১১

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১২

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৩

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৪

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৫

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৬

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৭

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১৮

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৯

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF