শনিবার, ৩ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাবখান চ্যানেলে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ ৩ দিন পর উদ্ধার

সংবাদটি ই-পেপারে পড়ুন

ঝালকাঠির গাবখান চ্যানেলে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিনদিন পর কিশোর আলিফ চৌধুরীর (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরতলীর কিফাইতনগর এলাকার গাবখান চ্যানেলে তার মরদেহ ভেসে ওঠে।

​নিহত আলিফ ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম চৌধুরীর ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

​পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের পাঁচদিন আগে ঝালকাঠির কিফাইতনগর এলাকায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল আলিফ। গত শনিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সাথে বাড়ির পাশের গাবখান চ্যানেলে গোসল করতে নামে সে। সাতার না জানায় এক পর্যায়ে স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায় আলিফ।

​আলিফ ডুবে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। পরবর্তীতে খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। টানা দুইদিন তল্লাশির পর সোমবার দুপুরে যেখানে সে ডুবে গিয়েছিল, ঠিক সেই স্থানের পাশেই মরদেহটি ফুলে ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে পাড়ে নিয়ে আসে।

​”নিখোঁজের তিনদিন পর কিশোরের দেহটি ফুলে ভেসে ওঠে। মরদেহ উদ্ধার করে বর্তমানে তার নানাবাড়ির আঙিনায় রাখা হয়েছে।”

— ইমতিয়াজ আহমেদ, ওসি, ঝালকাঠি সদর থানা।

​নিহত কিশোরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

৩

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

৪

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

৫

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

৬

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

৭

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৮

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

৯

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

১০

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১১

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

১২

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

১৩

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

১৪

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৫

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

১৬

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

১৭

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

১৮

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

২০