Junaed siddiki
১৪ এপ্রিল ২০২৪, ১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গিনেস বুকে ঠাঁই পেতে কিশোরগঞ্জের হাওরে আঁকা হচ্ছে বৈশাখের আলপনা

আবহমান বাংলার সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিতে আলপনা আঁকা হচ্ছে কিশোরগঞ্জের হাওরে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় কিশোরগঞ্জের মিঠামইন জিরো পয়েন্ট এলাকা থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে আলপনা আঁকার কাজ শুরু হয়।

এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগের এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘আলপনায় বৈশাখ ১৪৩১’।

 

গতকাল এই আলপনা আঁকার কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং কর্মকর্তা ও পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরী, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কর্মকর্তা মনজুলা মোরশেদ, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ প্রশাসক জিল্লুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া, চিত্রশিল্পী মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়কে চলছে আলপনা আঁকার কাজ। শনিবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন সদর হাওর এলাকায়

আয়োজকদের সূত্রে জানা গেছে, ৬৫০ জন চিত্রশিল্পী ১৪ কিলোমিটার ‘অলওয়েদার’ সড়কে আলপনা আঁকার কাজ করছেন। এতে প্রায় সাড়ে ৯ হাজার লিটার রং লাগবে। এর আগে সর্বোচ্চ ১০ কিলোমিটার দীর্ঘ আলপনা ছিল। তবে সেটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়নি। গতকাল রাতে ২০টি অটোরিকশায় বড় বড় এলইডি লাইট জ্বালিয়ে কাজ চলে।

গতকাল মিঠামইনে জিরো পয়েন্টে আলপনা আঁকা শুরু হয়। এখান থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার অলওয়েদার সড়কের প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। এ নিয়ে হাওরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজ শনিবার অনেকেই মিঠামইন জিরো পয়েন্টে আলপনার কাছে দাঁড়িয়ে সেলফি তুলছেন।

কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়কে আলপনা আঁকার কাজ করছেন চিত্রশিল্পীরা। শনিবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন সদর হাওর এলাকায়

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, ‘আমরা হাওরবাসী খুবই খুশি যে বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা হচ্ছে হাওরে। আগামীকাল রোববার এ কর্মযজ্ঞ শেষ হবে। এরপরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য আমরা আবেদন করব। আশা করছি, এক মাসের মধ্যে আমাদের আশা পূর্ণ হবে।’ তিনি আরও বলেন, হাওরবাসীর স্বপ্নের এই অলওয়েদার সড়কে আগে দেশি পর্যটকেরা এসেছেন। এখন যেহেতু এখানে বিশ্বের দীর্ঘতম আলপনা হচ্ছে, তাই সারা বিশ্বে এর প্রচার ও প্রসার ঘটবে এবং বিদেশি পর্যটকেরাও হাওর দেখতে আসবেন।

চিত্রশিল্পী আল মুকতাদির খান বলেন, আজ বিকেল পাঁচটা থেকে আবার আলপনার কাজ শুরু হয়েছে। অষ্টগ্রামের ভাতলা এলাকা থেকে মিঠামইনের দিকে ৮ থেকে ১০টি পয়েন্টে রঙের কাজ চলে। তাঁরা সারা রাত কাজ করবেন। আগামীকাল সকাল সাতটার মধ্যে কাজ শেষ হবে বলে তিনি আশা করছেন।

আগামীকাল ১৪ এপ্রিল (পয়লা বৈশাখ) আলপনা আঁকার এই শৈল্পিক কাজ পরিদর্শন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১১

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৩

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৪

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৫

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১৬

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৭

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৮

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৯

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading