ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আবু উবায়দা, ববি প্রতিনিধি
২ মে ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুচ্ছ বি ইউনিটের পরীক্ষার্থীদের সহায়তায় ববি ছাত্রদল

সংবাদটি ই-পেপারে পড়ুন

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানবিক সহায়তা কেন্দ্র চালু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের চাপ লাঘব ও সহায়তা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংগঠনটি। ভর্তি পরীক্ষার সময় যাতে শিক্ষার্থীরা নিরাপদ, স্বস্তিকর ও সহযোগিতাপূর্ণ পরিবেশে থাকতে পারেন, সেই উদ্দেশ্যে ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে সহায়তা করছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অস্থায়ী সহায়তা কেন্দ্র চালু করা হয় ছাত্রদলের মানবিক সহায়তা কেন্দ্রে রয়েছে বিশুদ্ধ পানীয় জল, কলম ও পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম, ওরস্যালাইন তথ্য সেবা ইত্যাদি। এছাড়া পরীক্ষার বিভিন্ন তথ্য, বাসস্থান, প্রয়োজনীয় জিনিস রাখার স্থান এবং যাতায়াত সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য চালু করা হয়েছে তথ্য ও দিকনির্দেশনা সেল।

শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের জন্য রাখা হয়েছে নির্ধারিত বিশ্রামস্থল ও ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রাখার নিরাপদ স্থান। এতে অভিভাবকদের মাঝেও স্বস্তির ছাপ দেখা গেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য আরিফ ইসলাম শান্ত বলেন, “মানবতার পাশে দাঁড়ানোই ছাত্ররাজনীতির মূল পরিচয়। ছাত্রদল তার কার্যক্রমের মাধ্যমে সেটাই প্রমাণ করছে।”বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করছে, বিশেষত ভর্তি পরীক্ষার সময়। ছাত্রদল শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য এবং দিকনির্দেশনা প্রদান করে, যাতে তারা পরীক্ষার প্রস্তুতি সুষ্ঠুভাবে নিতে পারে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল ধাপের সঠিক ধারণা দেয়ার মাধ্যমে শিক্ষার্থীদের কষ্ট কমানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া, ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের সহায়তার জন্য বিশেষ কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে তারা প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা পেতে পারেন।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজমাইন সাকিব জানান, “বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে আসছে, বিশেষত ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়গুলোতে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং তাদের সকল প্রয়োজনে পাশে থাকা।

ভর্তি পরীক্ষার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছি, সুষ্ঠুভাবে নিতে পারে। এছাড়াও, পরীক্ষার সময় শিক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র চালু করেছি, প্রস্তুতি এবং প্রয়োজনীয় পরামর্শ পেয়ে থাকেন। অভিভাবকের বিশ্রামের স্থান সহ প্রয়োজনীয় সকল প্রকার তথ্য সহতায় নিশ্চিত করার চেষ্টা করেছি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীবান্ধব কাজ করেছে ভবিষ্যতেও এই ধারাব অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২ মে ২০২৫, শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে গুচ্ছভুক্ত সি ইউনিট (ব্যবসায় শিক্ষা শাখা)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এই পরীক্ষা ২১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় তাদের অন্যতম ভর্তি পরীক্ষার কেন্দ্র

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০